বিনোদন

বিটিভির ঈদ আয়োজন ‘আনন্দমেলায়’ এবার থাকছে বড় চমক

  • 8:32 pm - June 01, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার

ঈদ মানেই আনন্দ। ঈদু মানেই খুশি। আর প্রতিটি ঈদে দর্শকদের আনন্দ ও খুশিতে মেতে উঠতে দুটি ম্যাগাজিন অনুষ্ঠান করে থাকে বিটিভি। আর দর্শকরাও তা দেখতে মুখিয়ে থাকেন। তবে এবার তারকাবহুল এমন ‘আনন্দমেলা’ অনুষ্ঠান আগে কখনো দর্শকরা দেখেননি।

বিটিভি সবসময় ‘ইত্যাদি’ ও ‘আনন্দমেলা’ অনুষ্ঠান করে থাকে। প্রতি বছরই ঈদের এ দুই অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের তারকাদের মেলা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘আনন্দমেলা’র ইতিহাসে সব রেকর্ড ভেঙে রচিত হতে যাচ্ছে এবার নতুন এক ইতিহাস। যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ অন্যান্য তারকার মেলা বসবে। রুপালি পর্দায় রাজত্ব করার পাশাপাশি এবারই প্রথম ‘আনন্দমেলা’য় নেচে-গেয়ে মাত করতে যাচ্ছেন দেশের কিং খান।

সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় এবারের ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। প্রযোজকরা বলেছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে প্রথমবারের মতো দেখা যাবে ‘আনন্দমেলা’য়। তিনি ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফরম্যান্সের পাশাপাশি আলাপচারিতায় মেতে উঠবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে।

এবারের অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন তিশা। তার সঙ্গে থাকছেন অভিনেতা ইন্তেখাব দিনার। বৈচিত্র্যময় এ আয়োজনে শাকিব খান ছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিন নৃত্য পরিবেশনা। আর এতে অংশগ্রহণ করেছেন— আনিকা কবির শখ, সামিরা খান মাহি ও মীম চৌধুরী। এ ছাড়া কাজী নজরুলের আরেকটি গান ‘আমি পূরব দেশের পুরনারী’র সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন এ তিন তারকা।

এবারের আনন্দমেলার আয়োজনে রয়েছে আরও একটি বড় চমক। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের গানটি। সেই সঙ্গে থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা। এ ছাড়া থাকছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। ওহে শ্যাম, প্রেমের বাক্স ও দয়াল গানের কোলাজে নেচেছেন পূজা চেরী। অন্যদিকে দীঘি নেচেছেন মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি গানের সঙ্গে।

আবার ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে আরেকটি গেম শো। যেখানে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির, নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত আরচার বন্যা আক্তার।

আরও থাকছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব। ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’ নিয়ে চারটি মজার নাটিকা। যেখানে অংশগ্রহণ করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, শুভাশিস ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। সেই সঙ্গে থাকছে দর্শকদের জন্য বিশেষ পর্ব।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au