বিনোদন

বিপাকে তানজিন তিশা!

  • 8:36 pm - June 01, 2025
  • পঠিত হয়েছে:১৭৯ বার

নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে সাম্প্রতিক সময়ে এ মাধ্যমে তার উপস্থিতি কম। বিশেষ দিবসের নাটকগুলোতে তার উপস্থিতি মেলে। কাজে মনোযোগ বাড়িয়েছেন ওটিটি কনটেন্টে। বেশ কিছু আলোচিত কনটেন্টে কাজ করেছেন। সর্বশেষ তার অভিনীত ‘ঘুমপরী’ নামে একটি ওয়েব ফিল্ম প্রচার হয়েছে। সেটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিশা।

সম্প্রতি এ ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কারও পেয়েছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিশা বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। দীর্ঘদিন আগে এটি প্রচার হলেও, এখনও সে চরিত্রের ঘোরের মধ্যেই রয়েছি।’

এদিকে দীর্ঘদিন পর আরও একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। নাম ‘হাইড এন সিক’। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে তিশাকে নাদিয়া নামের একজন বিনোদন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে।

গল্পটি এরকম- একজন ফিল্মস্টারের বিয়ের দিন দূর্ঘটনার শিকার হয় রাশা নামের এক তরুণী। সর্বত্র চাউর হয় রাশা আত্মহত্যা করতে চেয়েছেন। কারণ, সেই ফিল্মস্টারের সঙ্গে তার সম্পর্ক ছিল। এ বিষয়ে বিনোদন সাংবাদিক প্রশ্ন করলেই ঘটে বিপত্তি। সেই সাংবাদিককে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। এদিকে মরতে মরতে বেঁচে যায় রাশা নামের সেই তরুণী। অন্যদিকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয় সেই বিনোদন সাংবাদিককে।

ফিল্মটি প্রসঙ্গে তিশা বলেন, ‘এটির গল্পে পরতে পরতে রয়েছে টুইস্ট, যা দর্শকদের আকৃষ্ট করবে। শেষ দৃশ্য না দেখা পর্যন্ত দর্শক উঠতে পারবেন না বলেই আমার বিশ্বাস। আমি এটি নিয়ে বেশ আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘ইদানিং খুব কম কাজ করা হলেও, এমন সব গল্পে কাজ করছি যা দর্শক দেখতে চায়। এছাড়া চরিত্রেও রয়েছে ভিন্নতা। প্রতিটি কাজে নিজেকে ভেঙ্গে নতুন করে গড়ছি। গল্প ও চরিত্রে ভিন্নতা আনাতে সেই কাজগুলোতে দর্শক সাড়াও বেশ ভালো পাচ্ছি।’

কম কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী আরও বলেন, ‘গড়পরতা অনেক কাজ করার চাইতে ভালো কাজ করা উচিত। যেগুলোতে নতুনত্ব থাকবে। ভালো গল্প ও চরিত্র পেতে একটু সময় তো লাগবেই। সেই সময়টাই আমি নিচ্ছি। তাই এখন কাজের পরিমান কম। তবে কাজ করছি। একেবারেই বসে নেই।’

‘হাইড এন সিক’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে পরিচালক হিমি বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’

ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে ঈদে প্রচার হবে। এছাড়াও আসন্ন ঈদে তিশাকে দেখা যাবে একাধিক নাটকে- এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘ঈদের জন্য আমি আগে থেকে পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কুরবানির ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই সে কাজগুলোতে যুক্ত হয়েছি।’

প্রসঙ্গত, টিভি নাটক ও ওটিটি কনটেন্টে নিয়মিত অভিনয় করলেও তিশাকে এখনও সিনেমায় দেখা যায়নি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au