বিনোদন

ছয় দিনের রিমান্ড শেষে মমতাজকে কারাগারে প্রেরণ

  • 8:45 pm - June 01, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
দুই মামলায় ছয়দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আজ রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দুই দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জের হরিরামপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আইভি আক্তার তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত একটি হত্যা মামলায় সিংগাইর থানা পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। 

সিংগাইর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন বলেন, ‘হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।সেসব তথ্য যাচাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি।’

এদিকে হরিরামপুর থানার ওসি মো. মমিন খান বলেন, ‘দুইদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মমতাজ বেগমের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ দিকসমূহ উঠে এসেছে। প্রাপ্ত তথ্য অনুসন্ধানে রয়েছে।’ 

২০১৩ সালে ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা হরতাল চলাকালে মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল এলাকায় মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন।

২০২৪ সালের ২৫ অক্টোবর নিহতদের একজনের স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে, হরিরামপুর উপজেলার এক রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভাংচুর ও মারধরের অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আরেকটি নাশকতার মামলা দায়ের করেন, যেখানে মমতাজ বেগম অন্যতম আসামি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au