বিনোদন

শাকিব ও মিষ্টি জান্নাতকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

  • 9:08 pm - June 02, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার

বর্তমান সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। দেশের পর নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার। ব্যক্তিগত কারণে অনেক দিন ক্যামেরার বাইরে মিষ্টি জান্নাত। সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে।

এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার পোস্ট করা ছবি। ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে কোথায় উড়াল দিলেন মিষ্টি জান্নাত।

একটা সময় দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার

নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন মিষ্টি জান্নাত। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে আবারও আলোচনায় অভিনেত্রী। এবার দেখা গেল শাকিব খানের সঙ্গে কোথাও উড়ে যাচ্ছেন মিষ্টি জান্নাত।

এর আগে জীবনের তৃতীয় বিয়ে নিয়ে বেশ আলোচনায় ছিলেন ঢালিউডের কিং শাকিব খান। অভিনেতার পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছে— এমন খবরও চাউর হয়েছিল সেই সময়। জানা যায়, শাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী। সেই থেকে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে— অভিনেত্রী ডা. মিষ্টি জান্নাতই সেই পাত্রী! এ বিষয়টি নিয়ে তখন দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেন অনুরাগীরা। শাকিবের সঙ্গে নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতের।

ঢাকাই চিত্রনায়িকাদের মধ্যে তিনিই একমাত্র চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এ বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে কথাও বলেছেন মিষ্টি জান্নাত। তবে শাকিব খানকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি অভিনেত্রী। খানিকটা রহস্য রেখে মিষ্টি জান্নাত বলেন, শাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে, তা সময়ই বলে দেবে।

এতসব সমালোচনার মাঝে এবার নতুন করে পালে হাওয়া দিলেন মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তেই দেখা মিলল অভিনেত্রীকে। গতকাল রোববার (১ জুন) মধ্যরাতে সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। সেখানে দেখা যায়, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘লাভ লাভ’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

সামাজিক মাধ্যমে এসব ছবি প্রকাশের সঙ্গেই মন্তব্যের ঘরে চারে চারে ষোলো মেলাতে শুরু করেন তাদের ভক্ত-অনুরাগীরা। তাদের অধিকাংশই মন্তব্যের ঘরে শাকিবের দুই সাবেক অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতকে।

তবে এ বিষয়টি ছাড়াও অনুরাগীদের অনেকে ভাবছেন, সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা। কিন্তু কোথায় যাচ্ছেন, তার কোনো তথ্য ছিল না পোস্টে। আর সেই উত্তরের অপেক্ষায় এখন তাদের ভক্ত-অনুরাগীরা। এখন দেখার বিষয়— এ নিয়ে কী ব্যাখ্যা দেন দুই তারকা।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু হয় মিষ্টি জান্নাতের ক্যারিয়ার। এরপর তিনি নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক হিসাবেও দক্ষ। আর চিকিৎসক হওয়ার কারণেই মিষ্টি ও শাকিবকে নিয়ে এত এত সমালোচনা।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au