বিনোদন

ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলেছিলেন অপু বিশ্বাস!

  • 9:09 pm - June 02, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি নিজের অতীত নিয়ে মুখ খুলেছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তান এবং ধর্ম পরিবর্তন নিয়ে যে গুজব ও ভুল ধারণা ছিল, তা পরিষ্কার করেছেন এক সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন, সংসার এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এক সময় ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন।

শাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। সেই জুটি বেঁধে অভিনয় করতে গিয়েই প্রেম দুজনের। এরপর ২০০৮ সালে বিয়ে করেন তারা। বিয়ের কথা দুইজনেই গোপন রেখেছিলেন।

২০১৭ সালে ছেলে জয়কে নিয়ে টেলিভিশনের সরাসরি এক অনুষ্ঠানে বিয়ের খবর প্রকাশ করেন অপু। সেই সময় তিনি দাবি করেছিলেন, শাকিবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে এখন বলছেন, সেটি সত্য নয়—তিনি তখনও হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরোনো ধর্ম নিয়েই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি। কিছু কিছু জিনিসের কারণে। প্রথমদিকে নিজের ক্যারিয়ার জন্য মিথ্যা বলেছিলাম। তাছাড়া ওই সময় শাকিব আমার স্বামী ছিল। তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল। আমরা অনেক প্রোগ্রামে বা শুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছো। সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে কবে হচ্ছে। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি। আমরা তখন রানিং স্বামী-স্ত্রী।

অপু আরও বলেন, আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলেন আমি বিবাহিত। সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি। কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু। কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও তারা (শাকিবের পরিবার) করেননি। বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা তা না।

মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন, অনুষ্ঠান উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রীর সরল উত্তর, আমার ছেলের জন্য মিথ্যা বলেছি। সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে। আর শাকিবকে বিয়ে করেছি সে মুসলিম। সেই জায়গায় থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক। যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছি।

অপু বিশ্বাস বলেন, দিনশেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই-বন্ধুরা আছেন। আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কী করবে? মাটি দেবে নাকি আগুনে পুড়াবে? মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে। শাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই। তাহলে সত্য তো বলতে হবে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au