বিনোদন

শাকিব-মিষ্টির রসায়ন: গুঞ্জন নাকি সত্যি, মুখ খুললেন অভিনেত্রী

  • 11:42 pm - June 03, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার

পর্দা এবং ব্যক্তিজীবন দুই নিয়েই সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে যেমন নিজেকে বারবার জানান দিয়েছেন, ঠিক তেমনি দুই ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়েও সবসময় শোবিজ অঙ্গনে আলোচনার খোরাক হয়ে থেকেছেন।

গত রোববার ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী মিষ্টি জান্নাতের সঙ্গে বিমানে অন্তরঙ্গ সেলফি সামাজিক মাধ্যমে আসার আরও একবার আলোচনার তুঙ্গে উঠেছে শাকিবের ব্যক্তিগত জীবন। কেননা, এর আগে অপু-বুবলির সঙ্গে বিচ্ছেদের পর তার তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল শাকিবের জন্য পাওয়া গেছে একজন ডাক্তার পাত্রী। আর শাকিবের সেই ডাক্তার পাত্রীই নাকি দাঁতের ডাক্তার মিষ্টি জান্নাত।

এই গুঞ্জনের পর বিমানে শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের এমন অন্তরঙ্গ সেলফি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছেন।

ঘটনার সূত্রপাত হয় গত রোববার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে তিনটি ছবি পোস্ট করে দিয়েছেন ভালোবাসার ইমোজি, লিখেছেন দুটি শব্দ ‘লাভ লাভ’। ব্যস, এতেই নেটদুনিয়া শুরু হৈচৈ। চলতে থাকে নানা রকম তর্ক-বিতর্ক।

তবে এমনই আবহে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মিষ্টি জান্নাত। জানান ঘটনার নেপথ্য কাহিনী। তিনি জানান, ‘কিছু একটা তো বটে, নইলে আমি কেন কলকাতায় আসবো? এখনই কিছু বলতে চাই না, সময় এলে জানতে পারবেন।’

জানা গেছে, চিকিৎসার উদ্দেশে মুম্বাই গিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। সেখান থেকে তিনি কলকাতায় যান শাকিব খানের সঙ্গে দেখা করতে। তবে শাকিবের সঙ্গে সেলফিসহ খবর দেখে কিছুটা বিরক্ত হয়েছেন এই অভিনেত্রী।

ওই সংবাদ মাধ্যমকে তিনি জানান, ‘দেখলাম কেউ কেউ নিউজ করেছে আমি নাকি দূর থেকে শাকিব খানকে দেখে দৌড়ে গিয়েছি, অনুরোধ করে ছবি তুলেছি, সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় থাকতে চাইছি! আরে ভাই, সে তো মেগা স্টার, তার ক্যারিয়ারের বয়স ২৫, আর আমার নিজের বয়স ২৭ চলে। তার সঙ্গে ছবি আমি তুলতেই পারি!’

মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের রিলেশন কিন্তু আগেও ভালো ছিল। মাঝখানে একটা জিনিস ভাইরাল হলো, তাতে সর্ম্পক খারাপ হয়ে যায়নি। আপনারা চাইলে শাকিব খানকে জিজ্ঞেস করতে পারেন। শুধু সেলফি দেখেই এসব নিউজ করে, আর আমরা যে সারারাত আড্ডা দিলাম, সেগুলোর কী হবে? তার ড্রাইভার যে আমাকে বাসায় পৌঁছে দিলো, তার কী হবে? আসলে এসব নিউজ দিয়ে আমাদের রিলেশন খারাপ করা যাবে না।’

তবে মিষ্টির সেলফিতে শাকিবকে মেনে নিতে পারছে না শাকিব ভক্তরা। কারণ কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে শাকিবকে জড়িয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন মিষ্টি জান্নাত, যা ভুলতে পারেননি ভক্তরা। মিষ্টির সেলফি প্রসঙ্গে জানা গেছে কলকাতা থেকে ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং করে ঢাকায় ফিরছিলেন শাকিব খান। সেই বিমানেই ছিলেন মিষ্টি জান্নাতও।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au