বিনোদন

৭-৮ মাস ধরে ফোন ব্যবহার করেননি শরিফুল, জানালেন ফারিণ

  • 11:45 pm - June 03, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

শরিফুল রাজকে নিয়ে শোবিজমহলে একটি বিষয় বেশ চর্চিত, এ অভিনেতা শুটিংয়ের পুরো সময়টা নাকি কাজেই ডুবে থাকেন। এমনকি, চরিত্রের সঙ্গে মিশে যেতে বাস্তব দুনিয়ার থেকেও সকল সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। জানালেন, ‘৭ থেকে ৮ মাস ফোন ব্যবহার করেননি শরিফুল রাজ।’

আসন্ন কুরবানির ঈদে শরিফুল রাজের সঙ্গে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। যেখানে প্রথমবারের মতো এ অভিনেতার সঙ্গে কাজ করলেন অভিনেত্রী। এ সিনেমায় অভিনয় করতে গিয়েই রাজকে কাছ থেকে দেখেছেন ফারিণ। আর কাজের প্রতি অভিনেতার ডেডিকেশন, একাত্মতা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন নায়িকা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তাসনিয়া ফারিণ বলেন, ‘শরীফুল রাজের কাজের ধরণ দেখে আমি মুগ্ধ। তিনি শুধু দুর্দান্ত অভিনেতাই নন, অভিনয়ের ক্ষেত্রে পরিশ্রমী ও নিবেদিত প্রাণ।’

ফারিণ বলেন, ‘শুটিং সেটে আমরা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করি। কিন্তু তিনি (রাজ) শুটিংয়ের পুরো সময় কোনো ফোন ব্যবহার করেননি। এমনকি ৭-৮ মাস ফোন ছাড়াই ছিলেন। তাকে ফোনকল দিলেও পাওয়া যেত না।’

রাজের প্রশংসায় অভিনেত্রী আরও বলেন, ‘শুটিংয়ের ফাঁকে আমরা যখন ফোন দেখি তিনি তখন বসে থাকেন, চরিত্র নিয়ে ভাবেন। তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক।’

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au