বিনোদন

প্রকাশ্যে এলেন দীপিকার প্রথম প্রেমিক

  • 12:40 am - June 07, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার

দীপিকা পাড়ুকোন ২০০০- এর দশকের গোড়ার দিকে মুম্বাই চলে আসেন। অভিনেত্রী হওয়ার আগে মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন।

এখন তিনি বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। তার কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন বার বার এসেছে সংবাদ শিরোনামে। খবর আনন্দবাজার অনলাইনের।

একাধিক প্রেম দীপিকার— মহেন্দ্র সিংহ ধোনি থেকে যুবরাজ সিংহ। যদিও তার সব চেয়ে চর্চিত প্রেমিক ছিলেন রণবীর কাপুর ও ধনকুবের বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থ মাল্য। যদিও একটা প্রেমও পরিণতি পায়নি।

রণবীর সিংহকে বিয়ে করে ঘোরতর সংসারী দীপিকা। এক সন্তানের মা তিনি। এ বার প্রকাশ্যে এলেন দীপিকার মুম্বাইয়ের প্রথম প্রেমিক। শোনা যায়, নিজেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। এখন সেই প্রেমিকের তুলনায় কয়েকগুণ বেশি সফল দীপিকা, ছিন্ন হয়েছে যোগাযোগ।

দীপিকার মুম্বাইয়ে আসতেই যাকে মন দিয়ে বসেন তিনি মুজ্জামেল ইব্রাহিম। বিগত শতকের সুপারহিট মডেল শুধু তাই নন, একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিও, ধারাবাহিকে কাজ করেছেন। যখন দীপিকা মুম্বাইয়ে আসেন সেই সময় অভিনেত্রীর তুলনায় অনেক বেশি সফল ছিলেন, অনেক বেশি উপার্জন করতেন বলেই দাবি করেছেন মুজ্জামেল।

তিনি বলেন, দীপিকাকে প্রথম থেকেই সকলে চিনত। কারণ সে প্রকাশ পাড়ুকোনের মেয়ে। ওকে খুব বেশি নিজেকে চেনাতে হয়েছে, তেমন নয়। বছর দুয়েক সম্পর্কে ছিলাম। ওই আমাকে প্রেমের প্রস্তাব দেয়। মুম্বাইয়ের বর্ষায় ভিজে আমরা প্রেম করেছি। ওর সঙ্গে অটোয় চেপে প্রেম করেছি। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো দারুণ ছিল। এখন সে অনেক সফল। আমি ঠিক তার উলটো। টিভিতে দেখি, ভালো লাগে। মনে পড়ে ফেলা আসা দিনগুলো।

যদিও দীপিকার বিয়ের আগে কথা হতো ফোনে, সেটাও জানান মুজ্জামেল। দীপিকার সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন। যদিও রণবীর সিংহকে বিয়ে করার পর থেকে একেবারেই যোগাযোগ ছিন্ন হয়ে যায় দুজনের।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au