বিনোদন

বলিউডের সবচেয়ে শক্তিশালী জুটি সাইফ-কারিনা: সারা

  • 1:00 am - June 07, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার

কারিনা কাপুরকে বিয়ে ঘরে সুখের সংসার করছেন সাইফ আলী খান।এই দুজনকে বলিউডের পাওয়ার কাপল আখ্যা দিয়েছেন নায়িকা সারা আলী খান। সারা সাইফের আগের সংসারের প্রথম সন্তান।

অমৃতা সিং এর সঙ্গে ২০০৪ সালে ডিভোর্স হয় সাইফ আলী খানের। এরপর তিনি একাই ছিলেন। ২০১২ সালে ভালোবেসে বিয়ে করেন কারিনা কাপুরকে। দুই সন্তান নিয়ে এই দম্পতির সুখের সংসার।

সাইফ কারিনার ভালোবাসার বন্ধন, একে-অন্যের প্রতি ভালোবাসা দেখেই সবারই ধারণা তারা সুখে আছেন। শুধু তাই নয়, সাইফ-কন্যা সারা আলি খান পর্যন্ত মনে করেন, বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল দম্পতি হচ্ছে সাইফ-কারিনা।

সারা বর্তমানে ‘মেট্রো ইন ডিনো’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ৪ জুন এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সারাকে বলিউডে তার পছন্দের সবচেয়ে পাওয়ার কাপলের নাম জিজ্ঞাসা করা হয়েছিল। সারা উত্তর দেন একদম সময় না নিয়ে। তিনি বলেন, ‘আমার কাছে, বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল দম্পতি হচ্ছে আমার বাবা অর্থাৎ সাইফ ও কারিনা।’

সারা এটাও বলেন যে, তিনি সাইফকে তো ভালোবাসেনই, সেইসঙ্গে কারিনাকেও তার খুব পছন্দ।

বলা প্রয়োজন, সাইফ আলি খান ১৯৯১-২০০৪ সাল পর্যন্ত অমৃতা সিং-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ১৩ বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। তাদের দু’টি সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au