বিনোদন

শাকিব খুব লক্ষ্মী একটা ছেলে: জয়া আহসান

  • 1:32 am - June 07, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার

শাকিব খানকে লক্ষী ছেলে মন্তব্য করেছেন অভিনেত্রী জয়া আহসান। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খানের ছবি ‘তাণ্ডব’।  সিনেমা মুক্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন জয়া।

এদিন সংবাদ সম্মেলনে হাজির হয়ে শাকিবের প্রশংসায় মেতে ওঠেন জয়া। অভিনেত্রী বলেন, ‘ও (শাকিব খান) খুব লক্ষ্মী একটা ছেলে। দেখুন, সে কাজের জন্যও লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী। এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের।’

জয় আহসান শুধু শাকিব নয়, তাণ্ডবের পুরো টিম নিয়েই বেশ প্রশংসা শোনা যায় জয়ার কণ্ঠে। অভিনেত্রী জানান, বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্যও মুখিয়ে আছেন তিনি।

এদিকে এদিন শাকিব খান বলেন, ‘তাণ্ডব নিয়ে বলতে হলে এক কথায় অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা।

আমার মনে হয়েছে, আমি রাফীকে বলেছিও। রাফী, তোমার বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন হাউজ ও রাফীর সাথেও এটা আমার সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি ও দেখেছি, তখনই মনে হয়েছে, কী বানালো! তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা।’

শাকিব খান বলেন, ‘আমি তাণ্ডবের শিল্পী হয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখেছি।দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের পুরো টিম খুব মন দিয়ে কাজ করেছে।’

সহশিল্পীদের প্রশংসা করে শাকিব বলেন, ‘এখানে এত বড় বড় শিল্পীরাও কাজ করেছে যে আমার মনে হয়েছে আমি কি ঠিক করছি। এই যে আমার পাশে বসে আছেন জয়া। জয়ার তুলনা জয়া নিজেই; অসাধারণ অভিনয় করেছে। এই পাশে আরেকজন যে রয়েছেন (সাবিলা নূর)  অলরেডি লিচুর বাগান দিয়ে পাগল করে দিয়েছে। রাফী অসাধারণ একটি ছবি বানিয়েছে, এটি আজ আমি বলে গেলাম।’

শাকিব খান আরও বলেন, ‘আমার অসম্ভব ভালো লাগে রাফীর সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায়। রাফীর সঙ্গে যখন সেকেন্ড কাজ করতে যাই (তাণ্ডব), তখন শুধু এক লাইনের স্ক্রিপ্ট শুনি। এর বাইরে আর কিছুই শুনি নি। তারপর সেটে গিয়ে ওকে বলি, সিংক কি, ডায়লগ কি। ও যে সংলাপগুলো বলে দেয়, আমিও তাই তাই বলি। রাফীকে ধন্যবাদ এত সুন্দর একটা ছবির কাজ করার জন্য।’

এই সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au