জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…
বড় পর্দায় অভিষেক হতে চলেছে সাবিলা নূরের। রায়হান রাফীর নির্মিত ‘তাণ্ডব’ দিয়ে সিনেমা জগত শুরু তার। এরইমধ্যে তিনি ‘লিচুর বাগানে’ আইটেম গান দিয়ে আলোচনায় এসেছেন তিনি। এই গান বেশ প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বৃহস্পতিবার ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জীবনের প্রথম সিনেমাতেই শাকিব খানের বিপরীতে অভিনয় নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন সাবিলা।
সাবিলা বলেন, যারা বড় পর্দায় কাজ করতে চান, তাদের সবার স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার। আমারও ছিল। হয়তো আগে নাম উল্লেখ করিনি। কিন্তু আমি এটাই চেয়েছি।
তিনি বলেন, আমি এর আগেও বলেছি, আমি যখন বড় পর্দায় কাজ করবো, এমন একটি সিনেমা দিয়ে কাজ করা শুরু করতে চাই, যেখানে শাকিব খান আছেন এবং সেটি বাণিজ্যিকভাবে সফল হবে। শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। আমি ফিল করি, আমি খুবই ভাগ্যবান। কারণ, প্রথমেই এমন এক বিশাল অ্যারেজমেন্টের সিনেমায় কাজ করতে পারছি।
কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, আমার আসলে খুব বেশি মানসিক চাপ নিতে হয়নি। কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি, বিশেষ করে আমার নির্মাতা রায়হান রাফী শুরুতেই হেল্প করেছিল আমার চরিত্র নিয়ে ভাবার।
আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au