বিনোদন

বাঁধনের কথায় কেন হতাশার ছাপ

  • 9:50 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার

জুলাই বিপ্লবে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাজপথে। এজন্য নানা হুমকির শিকারও হতে হয়েছিল তাকে। তবে সেসবকে পরোয়া না করেই সরকার পতনে রাজপথে অনড় ছিলেন এ অভিনেত্রী।

গেল বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নতুন এক বাংলাদেশের সূচনা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে শুরু করেন সারাদেশে সংস্কার কার্যক্রম। অভ্যুত্থানের ১০ মাস পার হয়ে গেলেও দেশের খুব একটা পরিবর্তন হয়নি বলেই মনে করছেন বাঁধন। বরং অভ্যত্থানের পর ব্যক্তিগতভাবে পেশাগত জীবনে তিনি বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেই গণমাধ্যমে জানান।

বাঁধন বলেন, ‘গণ-অভ্যুত্থানের আগে তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, যার মধ্যে একটি সিনেমার সাইনিং হওয়ার কথা ছিল গত বছরের ২৫ জুলাই এবং আরেকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের ৩০ আগস্ট থেকে। কিন্তু সংশ্লিষ্ট দুজন প্রযোজক এখন নানা সমস্যায় থাকায় তারা আর কাজটি করতে আগ্রহী নন। এসব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই রাজনৈতিক যোগসূত্রের কারণেই তারা এখন পিছিয়ে এসেছেন।’

বাঁধনের মতে, দীর্ঘদিন শিল্পাঙ্গনে এককভাবে ক্ষমতা ধরে রাখা একটি গোষ্ঠী এখন প্রান্তচ্যুত, এবং নতুন গোষ্ঠী কাজ দখল করেছে। দখল করলেও কাজ চলছে তাদের মতো করে। শুধু নিয়ন্ত্রণের হাতবদল হয়েছে। সরকার বদলে শুধু সিন্ডিকেটই বদল হয়েছে উল্লেখ করে বাঁধন বলেন, ‘অনেকে বলছে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে, বিষয়টা এ রকম না। কিছু সিন্ডিকেট চেঞ্জ হয়েছে। যেটা হয় যে একদল আগে কাজ করত, এখন আবার আরেক দল দখল করেছে। কিন্তু দখলের পরে আবার তারা কাজ করছে।’

এছাড়া জুলাই অভ্যুত্থানের পর শিল্পীদের প্রতি বিদ্বেষ, হেনস্তা ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে বলেই মনে করছেন বাঁধন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার একজন কো-আর্টিস্টকে গ্রেফতার করা হয়েছে। একটা মিথ্যা মামলার আসামি করা হয়েছে তাকে। আমার সঙ্গে হয়েছে, আমার আশপাশের মানুষের সঙ্গেও হয়েছে।’

প্রসঙ্গত, ঈদে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত থ্রিলারধর্মী সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। নারীপ্রধান এই গল্পে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সানী সানোয়ারের পরিচালনায় সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পূজা ক্রুজ, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au