বিনোদন

শাকিব-অপু একসঙ্গে ঘুরছেন, ভিডিও ভাইরাল

  • 9:55 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
যখন এ দেশের সিনেমা ভক্তরা শাকিব খান অভিনীত তাণ্ডব নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে, তখন শাকিবকে দেখা গেল ব্যস্ত সময় পার করছেন পরিবারের সঙ্গে। শাকিব খান সিনেমা মুক্তির সময় কখনোই প্রেক্ষাগৃহে যান না, যদিও না কোনো প্রিমিয়ার শো থাকে। তবে শাকিব খানা ছাড়া তাণ্ডবের অন্যান্য শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে, তখন শাকিব সেখানে অনুপস্থিত।

এই সময়টা শাকিব খান নিজের ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে পার করলেন।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাকিব খান মুখে মাস্ক পরে ছেলেকে সাথে করে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠছেন, সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস। 

ভিডিওটি সম্পর্কে বিষদে জানা যায়, শাকিব খান ও   তাঁর সন্তান আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে শাকিব ও আব্রাহাম বসেন।

পেছনে ওঠেন অপু বিশ্বাস।  জয়ের হাতে ছিল একটি ব্যাগ। ভক্তরা ভিডিও করতে শুরু করলে অপু বিশ্বাস ঘুরে হাসেন, তবু শাকিব খান দ্রুত গাড়িতে উঠে বসেন। তারা ছেলের জন্য কেনাকাটা করতে এসেছিলেন।
নতুন এই ভাইরাল ভিডিও নতুন করে গুঞ্জন উস্কে দিলো। অনেকেই প্রশ্ন করছেন তবে কি এই দুজন ফের এক হচ্ছেন?

এর আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও অপু বিশ্বাসের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সে সময়ও দুজনকে একত্রে দেখা গিয়েছিল। সঙ্গে ছিল আব্রাহাম খান জয়। এছাড়া বুবলী ও শেহজাদ খান বীরের সঙ্গেও একাধিক সময় একাধিক ছবি ভাইরাল হয়েছিল।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au