বিনোদন

ব্যাডমিন্টন স্কুল খুললেন দীপিকা পাডুকোন

  • 10:00 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
বেশ কিছুদিন ধরেই চর্চায় দীপিকা পাডুকোন। একের পর এক সিনেমা থেকে বাদ পড়া, এরপর আবার অ্যাটলি কুমারের ‘ক্যুইন’ হয়ে নতুন সিনেমায় ফেরা; সবকিছু মিলিয়ে গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে অভিনেত্রী। এরমধ্যেই নতুন খবর নিয়ে ফিরলেন দীপিকা।

আজ মঙ্গলবার বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে নতুন ঘোষণা দিলেন অভিনেত্রী।

নতুন ব্যাডমিন্টন স্কুল উদ্বোধন করলেন তিনি। যে পরিবারের শয়নে-স্বপনে শুধুই ব্যান্ডমিন্টন, সেই পরিবারের মেয়ে হিসেবে দীপিকা যে বাবাকে তার জন্মদিনের সেরা উপহারটা দিয়ে দিয়েছেন, তা বলাই বাহুল্য। সেই স্কুলের নাম রেখেছেন ‘পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন’। 

ইনস্টাগ্রামে বাবার প্রকাশের সঙ্গে ছবি শেয়ার করে আবেগঘন বার্তা লিখলেন দীপিকা পাড়ুকোন।

ব্যাডমিন্টন স্কুল খোলার সুখবর দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘যেহেতু ব্যাডমিন্টন খেলার পরিবেশে বড় হয়েছি, তাই নিজের চোখে দেখেছি যে, এই খেলাটি কারও জীবনকে শারীরিক-মানসিক, এমনকী আবেগের দিক দিয়ে কতটা প্রভাবিত করতে পারে। এই পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টনের (পিএসবি) মাধ্যমে, আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে ব্যাডমিন্টন খেলার আনন্দ এবং শৃঙ্খলা পৌঁছে দিতে চাই। এবং নতুন প্রজন্মকে আরও স্বাস্থ্য সচেতন, মনোযোগী এবং খেলাধুলায় অনুপ্রেরণা জোগাতে চাই।’ 

সেই পোস্টেই বাবার উদ্দেশে দীপিকা লিখেন, বাবা, যাঁরা তোমাকে ভালো করে চেনেন, ‘তাঁরা জানেন এই খেলা নিয়ে তোমার আবেগ কীরকম।

৭০ বছর বয়সেও তুমি খাও, ঘুমাও এবং শ্বাস নাও ব্যাডমিন্টনের মাধ্যমেই। আর আমি তোমার আবেগকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজ থেকে ব্যাডমিন্টন সকলের জন্য। শুভ জন্মদিন।’ 

অভিনেত্রীর শেয়ার করা বিবৃতিতে জানানো হয়েছে, প্রতি বছর পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন ৭৫টি করে সেন্টার খুলবে।

আগামী ২০২৭ সালের মধ্যে আড়াইশোটি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র খোলার ঘোষণা করেছেন দীপিকা। যদিও বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, জয়পুর, পুনে, নাসিক, মাইসুরু, পানিপথ, দেরাদুন, উদয়পুর, কোয়েম্বাটোর, সাংলি এবং সুরাট-সহ ভারতের ১৮টি শহরে ৭৫টিরও বেশি ব্যাডমিন্টন স্কুল রয়েছে প্রকাশ পাড়ুকোনের উদ্যোগে। যোগ্য উত্তরসূরী হিসেবে এবার বাবার সেই স্বপ্নকেই এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী দীপিকা পাড়ুকোন। 

মডেল হিসেবে নিজের ইনিংস শুরুর আগে ‘শাটলার’ হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা। পরবর্তীতে বিজ্ঞাপনে কাজ করার পর গ্ল্যামারদুনিয়ার স্পটলাইট কেড়ে নেন তিনি। বর্তমানে বলিউডের সবথেকে ‘দামি’ অভিনেত্রী তিনি। যেমন তাঁর আকাশছোঁয়া পারিশ্রমিক, তেমন কাজের ক্ষেত্রেও  রাখেন না কোনও অভিযোগ।

দীপিকা একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যদি অভিনেত্রী না হতেন, তাহলে মডেল হতেন, আবার তিনি যদি মডেল নাও হতেন, তাহলে অবশ্যই ব্যাডমিন্টন প্লেয়ার হতেন। মডেলিং ও অভিনয় তাঁর এখনকার প্রেম হলেও, ব্যাডমিন্টন যে তাঁর প্রথম প্রেম, তা একাধিকবার স্বীকার করেছেন তিনি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au