বিনোদন

ঈদে কোথাও নেই বুবলী, কেন?

  • 8:01 pm - June 11, 2025
  • পঠিত হয়েছে:৪৫ বার

আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী অভিনয়ের এক দশকে পা রাখছেন। ২০১৬ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল দুটি সিনেমা, ‘বসগিরি’ ও ‘শুটার’। এ দুই সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে তার। শাকিব খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন বুবলী। এরপর থেকে প্রায় প্রতি ঈদেই তার কোনো না কোনো সিনেমা মুক্তি পেয়েছে। কোভিড মহামারির সময় বাদ দিলে, এমন কোনো ঈদ ছিল না যেখানে বুবলীর একটিও সিনেমা মুক্তি পায়নি। এবারই প্রথম সেই ধারাবাহিকতায় ছেদ ঘটল।

পেশাগতজীবনের শুরুতে শবনম বুবলী উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন। এরপর সংবাদপাঠিকা হিসেবেও দীর্ঘদিন কাজ করেন। বড় বোন বিনোদন অঙ্গনে কাজ করতেন। একটা সময় এসে বড় বোনের মতো বুবলীও বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। ২০১৬ সালে পথচলার শুরুটা হয়, যা এখনো চলছে। এ সময়ের মধ্যে অভিনয় করেছেন ২৩টির মতো চলচ্চিত্রে। ঈদের মতো উৎসবে এক বা একাধিক ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হওয়া অভিনেত্রী এবার ঈদুল আজহায় নিঃসঙ্গ ছিলেন।

সদ্য শেষ হওয়া ঈদে বুবলীর দুটি সিনেমা মুক্তির গুঞ্জন ছিল। ‘সর্দারবাড়ির খেলা’ ও ‘পিনিক’ নামের সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও তৈরি হয়েছিল। শুরুর দিকে দুটি ছবি সিনেমার সম্ভাবনার কথা শোনা গেলেও, পরে সিদ্ধান্ত হয়, কেবল ‘সর্দারবাড়ির খেলা’ ছবিটি মুক্তি পাবে। কিন্তু, শেষ মুহূর্তে এসে সেই ছবির প্রযোজকও মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন। ফলে এবারের ঈদে বুবলীর কোনো সিনেমাই মুক্তি পায়নি।

নতুন সিনেমা মুক্তি না পাওয়াতে সামাজিক যোগাযোগমাধ্যমেও এক রকম নীরবতা পালন করছেন বুবলী। কেউ কেউ বলছেন, সিনেমা মুক্তি না পাওয়ার প্রভাব যেন পড়েছে বুবলীর ব্যক্তিগত ও ভার্চুয়াল জীবনে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে বেশ সক্রিয় থাকা বুবলী ঈদের পুরো সময়েই ছিলেন একেবারেই নীরব। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গেও কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। ঈদের কোনো শুভেচ্ছাবার্তাও দেননি তিনি।

গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। নিজের পরিবারের একাধিক স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে।  বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন। শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।’

তিনি আরও লেখেন, ‘সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চ টা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদের কে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’

নতুন ছবি মুক্তি না পেলেও ঈদকেন্দ্রিক টেলিভিশন অনুষ্ঠানগুলোতে অনেক তারকার উপস্থিতি দেখা যায়। কিন্তু বুবলী ছিলেন এ ক্ষেত্রেও প্রায় অনুপস্থিত। কোনো টক শো, গেম শো বা বিশেষ সাক্ষাৎকারেও তাকে দেখা সেভাবে দেখা যায়নি। সব মিলিয়ে এবারের ঈদে বিনোদন অঙ্গন থেকে বুবলী যেন স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন বলেও মনে করছেন কেউ কেউ।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au