বিনোদন

আকাশছোঁয়া দাম রণবীর-আলিয়ার নতুন বাড়ির!

  • 7:33 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার

মুম্বাইয়ের অন্যতম আকর্ষণ হল ‘মান্নাত’। সেই বাড়ির দাম ২০০ কোটি টাকা।  তবে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’কেও ছাপিয়ে গিয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন বাসস্থান। রণবীর-আলিয়ার নতুন বাড়ির দাম ২৫০ কোটি টাকা। এর চেয়ে বেশি দামের বাড়ি ভারতে আর কোনও বলিউড তারকার নেই। রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজের নামে এই বাড়ির নামকরণ হচ্ছে বলেও জানা গিয়েছে।

বিলাসবহুল এলাকা বান্দ্রা পালি হিলে অবস্থিত এই বাড়ি। ছয় তলা বাড়ির ছবিও নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল। বহু বছর ধরে এই বাড়ি তৈরি হয়েছে। বাড়িটি তৈরি হওয়ার সময়ে প্রায়ই গিয়ে দেখতে যেতেন আলিয়া ও রণবীর। নিজেরা দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন তারা।

রণবীর ও আলিয়ার এই বাড়ি না কি ছাপিয়ে গিয়েছে অমিতাভ বচ্চনের বাড়ির দামও। বিগ-বির বাড়ি ‘জলসা’র দাম ১২০ কোটি টাকা।

তারকা দম্পতির এই বাড়ি আদতে রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের বাড়ি। আশির দশকে এই বাড়ি ঋষি কপূর ও নীতু কপূরকে লিখে দিয়েছিলেন তাঁরা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার। এই বাড়ি এখন রণবীর, আলিয়া তাঁদের কন্যা রাহা কাপুরের নামে।

খুব শীঘ্রই এই বাড়িতে গিয়ে উঠবেন রণবীর ও আলিয়া। শোনা যাচ্ছে, বাড়ি তৈরির শেষ মুহূর্তের কিছু কাজ এখনও চলছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au