বিনোদন

নিজের উচ্চতা নিয়ে খুব ভয় পেতাম: আমির খান

  • 7:37 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার

বলিউডে পা রাখার শুরুর দিকে উচ্চতা নিয়ে ভয় আর অনিশ্চয়তা গ্রাস করেছিল আমির খানকে। চারপাশে ছিলেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহার মতো লম্বা ও আকর্ষণীয় তারকারা। নিজেকে ছোটখাটো গড়নের মনে হতো আমিরের, যে কারণে সংশয় ছিল- এমন উচ্চতায় কি আদৌ নায়ক হওয়া যায়?

তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন আমির। এখন আর উচ্চতা নিয়ে কোনো রাখঢাক নেই তার। বরং নিজের দুর্বলতাকে রসিকতায় বদলে ফেলতে জানেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত অভিজ্ঞতা শেয়ার করেছেন এই বলিউড অভিনেতা।

‘জাস্ট টু ফিল্মি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘‘ক্যারিয়ারের শুরুর দিকে আমি খুব নার্ভাস ছিলাম। মনে হত, আমার মতো স্বল্প উচ্চতার কেউ আদৌ কি নায়ক হতে পারে?’’

তার সেই ভয় বা দ্বিধার ছাপ দেখা যাবে আসন্ন ছবি সিতারে জমিন পর-এও। ছবির ট্রেলারে দেখা যায়, আমিরের অন-স্ক্রিন মা তাকে আদর করে ডাকছেন ‘টিঙ্গু’। অথচ এই কথার মধ্যেই লুকিয়ে আছে তার দীর্ঘ লড়াইয়ের প্রতিচ্ছবি।

আমির বলেন, ‘‘জাভেদ সাহেব একবার বলেছিলেন, হাস্যরস শুধু মজা করার জন্য নয়, বরং কঠিন সময় পেরিয়ে যেতে সাহায্য করে। আমার মনে হয়, সেই মানসিকতা আমার বরাবরই ছিল।’’

সিতারে জমিন পর ছবিতে আমিরকে দেখা যাবে এক বাস্কেটবল কোচের ভূমিকায়। শাস্তিস্বরূপ তাকে প্রশিক্ষণ দিতে হয় বিশেষভাবে সক্ষম কিছু কিশোরকে। ছবিটি স্প্যানিশ ছবি Campeones-এর রিমেক। পরিচালনায় রয়েছেন আর. এস. প্রসন্ন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au