বিনোদন

শাহরুখ-সালমানের পর যশ রাজের ইউনিভার্সে যোগ দিচ্ছেন ভিকি কৌশল?

  • 7:46 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:৫৪ বার
এই মুহূর্তে বলিউডে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি যশ রাজ স্পাই ইউনিভার্স। এর মধ্যে রেকর্ডসংখ্যক ব্যবসা করেছে ‘টাইগার’,  ‘পাঠান’ এবং ‘কবীর’। সালমান খান, শাহরুখ এবং হৃত্বিক রোশনের পর এবার  যশ রাজের এই স্পাইভার্সে যুক্ত হতে যাচ্ছেন আরো একজন অভিনেতা।

সূত্রের খবর, যশরাজ ফিল্মসের পরবর্তী স্পাই থ্রিলার ছবিতে মুখ্য নায়ক হিসেবে দেখা যেতে পারে ভিকি কৌশলকে।

ভারতীয় গণমাধ্যম বলছে, বেশ কিছুদিন ধরেই এই প্রকল্প নিয়ে কথাবার্তা চলছিল। এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে ভিকি খুব উচ্ছ্বসিত। 
আপাতত ছবির চিত্রনাট্য ও অন্যান্য খুঁটিনাটি বিষয় প্রাথমিক পর্যায়ে থাকলেও এর উদ্দেশ্য এই স্পাইভার্সে একটি নতুন চরিত্র যোগ করা। ‘ছাবা’ হিট হবার পর ভিকি কৌশলের স্টার ভ্যালু অনেকটাই বেড়েছে।

নির্মাতারা বিশ্বাস করেন যে তিনি একা তার কাঁধে একটি শক্তিশালী গুপ্তচর চরিত্র পরিচালনা করার ক্ষমতা রাখেন। সব কিছু পরিকল্পনা মাফিক চললে আগামী বছর থেকে শুরু হতে পারে ছবির শুটিং এবং আগামীতে এর পরিচালকের নাম প্রকাশ করা হবে।
 

প্রসঙ্গত, এখন পর্যন্ত এই স্পাই ইউনিভার্সে মোট ৭টি ছবি তৈরি হয়েছে, যার মধ্যে হৃত্বিকের রোশনের ‘ওয়ার ২’ এবং আলিয়া ভাটের ‘আলফা’ এবং এবার ভিকি কৌশলের নতুন ছবি প্রবেশ করতে চলেছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au