বিনোদন

নতুন লুকে সালমান খান

  • 8:28 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার
সালমান খান ‘সিকান্দার’ সিনেমার পর এবার নতুন লুকে হাজির হলেন। সামাজিক মাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে, এতে দেখা যাচ্ছে সালমান তার চেহারার আমূল পরিবর্তন এনেছেন। এ ছবিটি শেয়ার করেছেন তার ‘রেস থ্রি’র সহ-অভিনেতা সাজন। ছবিতে অভিনেতাকে একটি কালো টি-শার্টে দেখা যাচ্ছে।

সালমান খান ‘সিকান্দার’ মুক্তির পর থেকেই নিজের ফিটনেসের দিকে বিশেষ নজর দিয়েছেন। তিনি প্রায়শই তার ওয়ার্কআউট করার ছবিও শেয়ার করেন। আর এটাই ভাইজানের নতুন লুক। দেখে মনে হচ্ছে, সালমান নিজেকে একটি সিনেমার জন্য প্রস্তুত করছেন।

তিনি তার অসাধারণ শারীরিক পরিবর্তন দিয়ে তার অনুরাগীদের চমকে দিতে যাচ্ছেন। সালমান খানের বদলে যাওয়া স্টাইল শেয়ার করেছেন তার ‘রেস থ্রি’র সহ-অভিনেতা সজন। ছবিতে অভিনেতার সঙ্গে দেখা যায় আরও কয়েকজন সদস্যকে। কালো টি-শার্টে সালমান গলায় চেইন ঝুলিয়েছেন।তার হাতে একটা আংটিও রয়েছে। পরিবর্তন হয়েছে অভিনেতার হেয়ার স্টাইল।

নেটিজেনরা এ ছবি নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘ভাইজান ফর্মে ফিরে আসছেন’, অন্য একজন লিখেছেন, ‘সালমানকে খুব হট লাগছে’, অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, সালমানকে তার বয়সের চেয়ে ২০ বছরের ছোট দেখাচ্ছে।’ ‘ভাইজান নিজস্ব ছন্দে ফিরে আসছেন।’ -এমনটাও বলছেন একজন।

একটি সূত্র জানাচ্ছে, রণশক্তির সিনেমায় দেখা যাবে সালমান খানকে। সে সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। একটি সূত্র বলছে, ‘গালওয়ান’ উপত্যকা নিয়ে একটি দেশাত্মবোধক সিনেমা নির্মিত হতে যাচ্ছে। এটা আসল সেনা অফিসার কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর উপর ভিত্তি করে তৈরি হবে।

চরিত্রটি সালমানের জন্য সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। অভিনেতা তার চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন কোনো চরিত্রে অভিনয় করেননি। সিনেমাটি নির্মাণ করছেন অপূর্ব লাখিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে জানা গেছে।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au