বিনোদন

শাকিবের ‘তাণ্ডব’ ও রাজের ‘ইনসাফ’ এখানেই শেষ নয়

  • 8:45 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার

ঈদুল আজহায় যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে শাকিব খানের ‘তাণ্ডব’ ও শরিফুল রাজের ‘ইনসাফ’। দুটি সিনেমাই ছিল তারকাবহুল। বর্তমান সময়ের জনপ্রিয় প্রায় সব তারকারই উপস্থিতি ছিল এ দুই সিনেমায়।

সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফীর ‘তাণ্ডব’ মুক্তির প্রথম দিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। তিন দিনে প্রায় দুই কোটি টাকায় আয় করে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা ‘তাণ্ডব’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে। বাণিজ্যিক সিনেমার সব মসলাই যেন রয়েছে শাকিবের এ সিনেমায়। বিশেষ করে ক্যামিও চরিত্রে অভিনয় করা নিশো-সিয়ামকে দেখে চমকে উঠেছেন দর্শকরা।

‘তাণ্ডব’ রায়হান রাফীর সপ্তম সিনেমা। শাকিব খানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে এই জুটিকে ‘তুফান’ সিনেমায় দেখা যায়, যেটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে— এই দুই সিনেমার ঝড় এখানেই শেষ হচ্ছে না। বরং দুটি সিনেমারই সিকুয়্যাল আসছে। কিং খানের ‘তাণ্ডব’ সিনেমার পরের পর্ব যে তৈরি হতে যাচ্ছে, সেটির ইঙ্গিত সিনেমাতেই দেওয়া আছে। গল্প বলা হয়েছে সেভাবেই। এমনকি সিনেমা শেষ হতেই স্ক্রিনে লেখা ভেসে ওঠে—তাণ্ডব টু লোডিং।

এ বিষয়ে পরিচালক রায়হান রাফীও বললেন,  হলিউড-বলিউডে যেমন নির্দিষ্ট ঘরানার সিনেমা নিয়ে ‘ইউনিভার্স’ তৈরি হয়, ‘তাণ্ডব’ নিয়েও তেমনই কিছু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে তার ‘তুফান’ সিনেমার সঙ্গেও কোনো যোগসাজেশ থাকতে পারে।

তবে কবে নাগাদ ‘তাণ্ডব টু’ আসছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলেননি নির্মাতা। রাফী বলেন, ‘আমরা সিনেমার শেষে একটা মেসেজ দিয়ে দিয়েছি, তাণ্ডব টু লোডিং। যেহেতু কয়েক দিন হলো মুক্তি পেয়েছে, তাই আমরা ডিরেক্ট স্টেটমেন্ট দিতে চাই না। আরও কিছু দিন পর আমরা অফিশিয়ালি বলব। আর যে ইউনিভার্সের কথা আমরা বলছি, সামনে সেটি নিয়ে আরও বিস্তারিত বলব।

অন্যদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার বিপরীতে রয়েছেন অভিনেতা শরিফুল রাজ। ইতোমধ্যে সিনেমাটি দর্শকমহলে সাড়া ফেলেছে।

‘ইনসাফ’ সিনেমার মুখ্য একটি চরিত্রে দেখা গেছে অভিনেতা মোশাররফ করিমকে। এখানেই শেষ নয়, সিনেমার একটি অংশে দর্শকদের চমকে দিয়ে হাজির হন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার ক্যামিওতে হলভর্তি দর্শকরাও ফেটে পড়েন উচ্ছ্বাসে।

এদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দারের ইনসাফও পছন্দ করছেন দর্শকরা। শরিফুল রাজ ও ফারিণের পাশাপাশি এ সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে ধরা দিয়েছেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। পর্দায় তাদের উপস্থিতি কম হলেও নির্মাতা আশ্বস্ত করেছেন, ইনসাফের দ্বিতীয় পর্বে তাদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

নির্মাতা বলেন, ‘মোশাররফ করিমের মতো একজন অভিনেতাকে পাওয়া আমাদের জন্য আশীর্বাদ। শেষ মুহূর্তে চঞ্চল চৌধুরীর উপস্থিতি দেখে হলে তুমুল করতালি দেখেছি। আমরা ইনসাফ টু নিয়ে বড় পরিকল্পনা করছি। সিনেমায় মোশাররফ, চঞ্চলের যে আলাদা লুক, সেটিরও নির্দিষ্ট কারণ আছে। আমরা বড় প্ল্যানে এগোচ্ছি বলেই তাদের আলাদা আলাদা লুকে, আলাদা আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au