বিনোদন

বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন শাকিব খান

  • 5:51 pm - June 13, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার

ঢালিউড সুপারস্টার শাকিব খান দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিশেষ করে তার দুই সাবেক স্ত্রী—অপু বিশ্বাস ও শবনম বুবলীর সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক নানা কর্মকাণ্ড প্রায়শই গণমাধ্যমের শিরোনাম হয়।

২০০৮ সালে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন তিনি, যদিও সেই সম্পর্কও বর্তমানে টিকে নেই বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

শাকিব খানের দুই সংসারেই রয়েছে দুই পুত্রসন্তান। সন্তানদের ভালো ভবিষ্যতের কথা মাথায় রেখেই তিনি দুই সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখেন বলে জানা যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় শাকিব খান, অপু বিশ্বাস ও তাদের ছেলে আব্রাম খান জয় একসঙ্গে ঢাকার একটি শপিংমল থেকে বের হচ্ছেন। এর পরপরই শবনম বুবলী তার সন্তান এবং শাকিবের সঙ্গে কেক কাটার কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা কয়েক মাস পুরোনো।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেন, ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে বুবলীর ওই পোস্ট ছিল প্রতিক্রিয়ামূলক।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, শাকিব খান তাকে এ ধরনের বিষয় নিয়ে না ভাবার পরামর্শ দিয়েছেন।

অপু বলেন, শাকিব আমাকে বলে, ‘তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো।’ এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না

আলোচনায় থাকার জন্য বুবলী তার নাম ব্যবহার করে বলে অভিযোগ করেন অপু বিশ্বাস। তিনি বুবলীকে খোঁচা দিয়ে বলেন, সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।

বুবলীকে উদ্দেশ্য করে এই নায়িকা আরও বলেন, সে বিভিন্ন মাধ্যমে বলছে, নোংরামি বন্ধ করা দরকার। এগুলো বন্ধ করা দরকার। অথচ সেই নোংরামোর মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছে।

শবনম বুবলী এখনো এ বিষয়ে কোনো মন্তব্য দেননি। তবে বিষয়টি ঘিরে দর্শক ও অনুরাগীদের মধ্যে কৌতূহল বেড়েছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au