বিনোদন

কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয় মারা গেছেন

  • 6:35 pm - June 13, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এবং সুপরিচিত শিল্পপতি সঞ্জয় কাপুর ৫৩ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার লন্ডনে পোলো খেলার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই আকস্মিক মৃত্যুতে হতবাক হয়েছেন নেটিজেনরা।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই সঞ্জয় কাপুর এয়ার ইন্ডিয়ার একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন। সেই শোকবার্তার রেশ কাটতে না কাটতেই তার উদ্দেশে লেখা শোকবার্তা দেখে অনেকেই হতবিহ্বল। 

অভিনেতা ও লেখক সুহেল শেঠ তার ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে সঞ্জয় কাপুরের প্রয়াণের খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। সঞ্জয় কাপুরের বিমান দুর্ঘটনার পোস্টই নয়, তার তিন দিন আগে করা একটি পোস্টও নেটপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে।

সেখানে তিনি একটি প্রেরণামূলক উক্তি পোস্ট করেছিলেন, যার মর্মার্থ ছিল— পৃথিবীতে তোমার সময় হাতে গোনা। তাই ‘কী হতে পারে’ তার চিন্তা দার্শনিকদের জন্য রেখে ‘কেন হবে না’ সেটা নিয়ে কাজ করা উচিত। মাত্র ৫৩ বছর বয়সে হৃদরোগে শিল্পপতির এই প্রয়াণ ঘটনায় অনেকেই বিস্মিত এবং শোকস্তব্ধ। 

শিল্পপতি হিসেবে জনপ্রিয়তা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে সঞ্জয় কাপুর সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

প্রথমে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দাম্পত্যে সুখ খুঁজে না পেয়ে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন।২০০৩ সালে কারিশমার সঙ্গে গাঁটছড়া বাঁধলেও ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। সঞ্জয় ও কারিশমার দুটি সন্তান রয়েছে, মেয়ে সামাইরা এবং ছেলে কিয়ান। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সঞ্জয়।

২০১৭ সালে প্রিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au