বিনোদন

ফের মা হচ্ছেন আলিয়া ভাট!

  • 3:53 pm - June 16, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ফের মা হতে চলেছেন। বলিউডের অন্দরে কান পাতলে তেমনটাই অবশ্য কানাঘুষা শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি কাপুর দম্পতি। তবে সম্প্রতি আলিয়াকে দেখা গেছে ডাক্তারের ক্লিনিকের বাইরে।

আর তারপরই চর্চায় রয়েছে আলিয়ার ফের মা হওয়ার সম্ভাবনার খবর।সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটেছিলেন আলিয়া। সেখান থেকেই জল্পনার শুরু। কান-এ ‘উইমেনস্ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া।

এই পোশাকে ফুটে উঠেছিল আলিয়ার স্ফীতো, তখন এমনটাই খবরে উঠে আসে। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন অভিনেত্রী। বিষয়টি চোখে পড়ে যায় অনুরাগীদের। 

আর এবার আলিয়াকে দেখা গেল মুম্বাইয়ের বান্দ্রায় এক ক্লিনিকে।

এদিন আলিয়াকে খুব তাড়াহুড়োয় ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায়। এভাবে আলিয়াকে দেখেই অনুরাগীদের অনুমান, দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী। 

কান উৎসবের পর থেকেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছে। যদিও অভিনেত্রী এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। কিছু দিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখেছেন।

তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা। তবে কি রাহা ভাই পেতে যাচ্ছে? আবারও মা হতে যাচ্ছেন আলিয়া? এই প্রশ্নগুলোর উত্তর পেতে ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সন্তান আগমনের বিষয়টি কাপুর দম্পতি শিগগিরই প্রকাশ্যে আনবেন, এমনটাই আশা রাখছেন অনুরাগীরা। 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au