বিনোদন

ভারত ও প্রিয়াঙ্কায় মুগ্ধ জুলিয়ান মুর

  • 7:55 pm - June 16, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
হলিউডের নন্দিত অভিনেত্রী জুলিয়ান মুর। অস্কার, বাফটা কিংবা গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার তাঁর ঝুলিতে। সেই মুর যখন কারো প্রশংসা করেন, সেটা বিশেষই বটে। আর এই বিশেষত্বের ভাগীদার হলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যিনি অভিনয়গুণে প্রতিষ্ঠিত হয়েছেন হলিউডেও।

একাধিকবার ভারতে গিয়েছিলেন মুর। একবার দেশটির দক্ষিণাঞ্চল ঘুরেছেন। সেই সফরের আগ মুহূর্তে বিমানবন্দরে দেখা হয় প্রিয়াঙ্কার সঙ্গে।

 সেই ঘটনার সূত্র ধরেই প্রিয়াঙ্কার প্রশংসা করেন অভিনেত্রী। সম্প্রতি জুম-এর সাক্ষাৎকারে মুর বলেন, ‘মজার ব্যাপার কি জানেন? আমাদের দেখা হয়েছিল বিমানবন্দরে। আমি দক্ষিণ ভারতের উদ্দেশে রওনা করছিলাম। আর প্রিয়াঙ্কা যাচ্ছিল ভারতের অন্য অঞ্চলে।
 সম্ভবত একটি বিয়েতে অংশ নিতে। প্রিয়াঙ্কা ভীষণ মিষ্টি, অসাধারণ এক অভিনেত্রী এবং মানুষ হিসেবেও দারুণ।’

দক্ষিণ ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থান ও স্থানীয় খাবারের প্রশংসাও করেন মুর। জানান, পুনরায় ওই অঞ্চলে যেতে মুখিয়ে আছেন তিনি।

১৩ জুন অ্যাপল টিভিতে মুক্তি পেয়েছে মুরের নতুন ছবি ‘ইকো ভ্যালি’।

যেখানে তাঁর সঙ্গে আছেন সিডনি সুইনি। মাইকেল পিয়ার্স নির্মিত ছবিটির প্রচারণার জন্যই জুমের সাক্ষাৎকারে অংশ নেন মুর, আর সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে প্রিয়াঙ্কা ও ভারতের কথা। অন্যদিকে প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন হলিউডের সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজন ও দক্ষিণ ভারতের নির্মাতারা এসএস রাজামৌলির একটি ছবি নিয়ে।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au