খেলা

চারদিনের টেস্ট আয়োজনের চেষ্টায় আইসিসি

  • 3:25 am - June 18, 2025
  • পঠিত হয়েছে:১৭৯ বার

মেলবোর্ন ১৮ জুন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭–২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্র থেকে ছোট দলগুলোর জন্য চারদিনের টেস্ট ম্যাচ অনুমোদন দিতে প্রস্তুত। তবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জন্য পাঁচদিনের ঐতিহ্যবাহী টেস্ট চালু থাকবে; এমনটাই জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’।

গত সপ্তাহে লর্ডসে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় আইসিসি চেয়ারম্যান জয় শাহ চারদিনের টেস্টের প্রতি সমর্থন দিয়েছেন বলে জানা গেছে। এর লক্ষ্য—ছোট দলগুলো যাতে কম সময় ও কম খরচে বেশি টেস্ট খেলতে পারে, তেমন ব্যবস্থা করা।

দীর্ঘদিন ধরেই ছোট দলগুলো টেস্ট আয়োজন থেকে পিছিয়ে থাকে সময় ও খরচের কারণে। তবে চারদিনের ম্যাচ চালু হলে একটি তিন ম্যাচের সিরিজ তিন সপ্তাহের মধ্যেই শেষ করা যাবে।

২০১৭ সালে আইসিসি প্রথমবার চারদিনের টেস্টকে অনুমোদন দিয়েছিল। এরপর ইংল্যান্ড ২০১৯ ও ২০২৩ সালে আয়ারল্যান্ডের সঙ্গে এবং গত মাসে জিম্বাবুয়ের সঙ্গে চারদিনের ম্যাচ খেলেছে।

চারদিনের টেস্টে সময় ও আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে দিনে ৯৮ ওভার খেলার বাধ্যবাধকতা থাকবে, যেখানে পাঁচদিনের ম্যাচে ছিল ৯০ ওভার।

এদিকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ টেস্ট সূচি অনেকটা ফাঁপা—এটিও আইসিসিকে ভাবিয়েছে। ফলে চারদিনের ফরম্যাটে পরিবর্তনের প্রয়োজনীয়তা আরও প্রকট হয়েছে।

তবে আসন্ন ২০২৫–২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র আগের মতোই পাঁচদিনের টেস্টে খেলা হবে। গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট দিয়ে এই চক্রের সূচনা হয়েছে।

এই চক্রে মোট ২৭টি টেস্ট সিরিজ হবে ৯টি দেশের মধ্যে। এর মধ্যে ১৭টিই দুই ম্যাচের সিরিজ, ছয়টি হবে তিন ম্যাচের।

শুধু ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজগুলো পাঁচ ম্যাচের এবং পাঁচদিনের থাকবে। এর মধ্যে থাকবে অ্যাশেজ, বর্ডার-গাভাস্কার ট্রফি ও নতুন নামকরণ হওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফি—যার প্রথম ম্যাচ হবে হেডিংলিতে, আগামী শুক্রবার।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au