খেলা

ক্লাব বিশ্বকাপ ফুটবলের বিপক্ষে লা লিগা সভাপতি

  • 3:30 am - June 18, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার

মেলবোর্ন ১৮ জুন

বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজনের কোনো যৌক্তিকতা দেখছেন না লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ফুটবল ক্যালেন্ডার থেকে এই টুর্নামেন্টকে বাদ দেওয়া উচিত বলে মনে করছেন তিনি।

আগে থেকেই নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের সমালোচনা করে আসছেন তেবাস। গত সপ্তাহে তিনি বলেছিলেন, এই টুর্নামেন্টটি ‘সম্পূর্ণ অযৌক্তিক।

টুর্নামেন্টে সোমবার লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে চেলসির ২-০ গোলে জয়ের ম্যাচ ২৫ মিনিট দেখার পর তার মনে হয়েছে, এটি যেন কোনো প্রীতি ম্যাচ।

ভবিষ্যতে ক্লাব বিশ্বকাপ আয়োজনে ফিফা কীভাবে আরও ভালো কাজ করতে পারে, মাদ্রিদে এক অনুষ্ঠানে এমন প্রশ্নে তেবাস বলেন, এটিকে বাদ দিয়ে।

আমার লক্ষ্য হলো আর কোনো ক্লাব বিশ্বকাপ থাকবে না, এ বিষয়ে আমি খুব পরিষ্কার। এর কোনো জায়গা নেই। এই মডেলটি ঘরোয়া লিগগুলোর পরিবেশকে প্রভাবিত করে, বিশেষ করে ইউরোপে।

ক্লাব বিশ্বকাপকে আগের মতোই রাখা উচিত বলে মনে করেন ৬২ বছর বয়সী তেবাস।
আমাদের যে পরিবেশ আছে, তা বজায় রাখতে হবে এবং এটিকে বাদ দিতে হবে। (ক্লাব বিশ্বকাপ) আগের মতোই রাখতে হবে, যখন এটি মূলত এক সপ্তাহ ধরে খেলা হতো।”

ক্লাব বিশ্বকাপে কোনো ম্যাচ দেখেছেন কি-না, এমন প্রশ্নে তেবাসের উত্তর, “চেলসির ম্যাচটি কিছুটা দেখেছি এবং এটিকে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচের মতো মনে হচ্ছিল। কোনো তীব্রতা দেখতে পাইনি, অন্তত ২৫ মিনিট ধরে আমি যা দেখেছি।

আটলান্টায় এ দিন ৭১ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল কেবল ২২ হাজার ১৩৭ জন। প্রায় ৫০ হাজারের মতো আসন ফাঁকা থাকা নিয়ে চেলসি কোচ এন্টসো মারেস্কা বলেন, আমার মনে হয় পরিবেশটা কিছুটা অদ্ভুত ছিল, স্টেডিয়াম প্রায় খালি ছিল, পূর্ণ ছিল না। এবারই প্রথম ৩২ দল নিয়ে হচ্ছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রেরমাসব্যাপী আসরটি শুরু হয়েছে গত শনিবার। ফাইনাল হবে আগামী ১৩ জুলাই। এবার স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে খেলছে রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। প্রতি চার বছর পরপর হবে এই টুর্নামেন্ট।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au