খেলা

ফিফা ক্লাব কাপ বিশ্বকাপে মন্তেরেই এফসির সাথে ড্র করেছে ইন্টার মিলান

  • 5:21 pm - June 18, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

মেলবোর্ন ১৮ জুন

কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের ভেতর জটলার মধ্যে সবাইকে ছাড়িয়ে আকাশছোঁয়া লাফ। দুর্দান্ত হেড। গোলকিপারকে ফাঁকি গিয়ে বল জালে। ক্যারিয়ারজুড়ে এমন কিছু কম দেখাননি সের্হিও রামোস। সেই ঝলক তিনি আরও একবার দেখালেন ৩৯ বছর বয়সে। তার দল মন্তেরেই জিততে দিল না ফেভারিট ইন্টার মিলানকে।

শক্তি-সামর্থ্যে দুই দলের তুলনাই চলে না। বিশ্বের শীর্ষ ক্লাবগুলির একটি ইন্টার মিলান, এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা দল তারা। সেখানে বিশ্ব ফুটবলের মানচিত্রে মন্তেরেই এফসিকে খুঁজে পাওয়া কঠিন। মেক্সিকোর লিগেও এখন তারা আছে সাত নম্বরে। কিন্তু অসম সেই দুই দলের মাঠের লড়াই শেষ হলো সমতায়।

ক্লাব বিশ্বকাপের ‘ই’ গ্রুপে ইন্টার মিলান ও মন্তেরেই এফসির ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

ম্যাচজুড়ে দাপট ছিল অবশ্য প্রত্যাশিতভাবেই ইন্টার মিলানের। বল নিয়ন্ত্রণে রাখার লড়াইয়ে তারা এগিয়ে ছিল অনেকটা (৬২ শতাংশ)। গোলে শট নেয় ১৫টি। কিন্তু আক্রমণ খুব গোছানো ও ধারাল ছিল না। স্রেফ ২টি ছিল লক্ষ্যে। মন্তেরেই ১১ বার বল গোলে তাক করে স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে। সেটিই তাদেরকে এনে দেয় একটি পয়েন্ট।

ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় মন্তেরেই। কর্নার থেকে দারুণ হেডে গোল করেন রামোস।

৪২ মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে সমতায় ফেরে ইন্টার।

৭৮ মিনিটে দারুণ একটি সুযোগ হারান সেই মার্তিনেসই। বক্সের ভেতর ফাঁকায় বল পেলেও উড়িয়ে মারেন তিনি গোলবারের ওপর দিয়ে।

৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নাটকীয় জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল মন্তেরেই। বিপজ্জনকভাবে বক্সে ঢুকে শট নেট কলম্বিয়ান মিডফিল্ডার নেলসন দেওসা। অল্পের জন্য বাইরে গিয়ে তা লাগে সাইডনেটে।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au