খেলা

গল টেস্টে চালকের আসনে বাংলাদেশ

  • 4:50 am - June 19, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন ১৯ জুন

দুপুরে নাজমুল হোসেন শান্ত অল্পের জন্য দেড়শ মিস করে বিদায় নিলেন। মাঝে বৃষ্টি বাগড়া দিলেও দীর্ঘ সময় পিচে রাজত্ব করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

কিন্তু রাতে এই দুজনের বিদায়ের পর ধসে পড়ে বাংলাদেশের লোয়ার-মিডল ও লোয়ার অর্ডার। তবে এই ধস সত্ত্বেও ৫০০ ছুঁইছুঁই পুঁজি সংগ্রহ করে ফেলেছে টাইগাররা।

গল টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান। অপরাজিত আছেন কেবল হাসান মাহমুদ ও নাহিদ রানা।

দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি এখনো।
বুধবার প্রথম ঘণ্টায় বিদায় নেন আগের দিনের সেঞ্চুরিয়ান বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত।

তার ব্যাট থেকে আসে ২৭৯ বলে ১৪৮ রান। ১৫ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি। শান্ত ও আগের দিনের আরেক সেঞ্চুরিয়ান মুশফিকের জুটিতে আসে ২৬৪ রান।
শান্ত গেলেও বাংলাদেশের ইনিংস বড় ধাক্কা খায়নি। কারণ এরপর হাল ধরেন মুশফিক ও লিটন। কঠিন এক লড়াইয়ে দুজনেই খেলেন দারুণ ইনিংস। যদিও দুজনেই কয়েকবার ‘জীবন’ পেয়েছেন। এর মধ্যে কয়েকটি ক্যাচ ফেলেন ফিল্ডাররা, আর ভুল বোঝাবুজিতে দুইবার রানআউট হতে হতেও বেঁচে যান লঙ্কান ফিল্ডারদের ব্যর্থতায়। এর বাইরে দুজনেই বেশ সাবলীলভাবেই খেলেন।

দিনের মধ্যভাগে বৃষ্টি বাগড়া দিলে খেলা আড়াই ঘণ্টা বন্ধ থাকে। এর আগেই অবশ্য ক্যারিয়ারের সপ্তম দেড়শ ছাড়ানো ইনিংস খেলে ফেলেন মুশফিক। আর লিটন দেখা পান ১৮তম টেস্ট ফিফটির। তৃতীয় সেশনে খেলায় ফেরে শ্রীলঙ্কা। মুশফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো।

বিদায়ের আগে ৩৫০ বলে ৯ চারে ১৬৩ রান করেন মুশি। অন্যদিকে লিটন ছুটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ব্যক্তিগত ৯০ রানে লঙ্কান পেসার মিলান রত্নায়েকের লেগেটিভ লাইনের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর হন লিটন। তার বিদায়ের পর একে একে ড্রেসিংরুমে ফেরেন জাকের আলি ৮ (১৬), নাঈম হাসান ১১ (৩০) ও তাইজুল ইসলাম (৮)।

শেষের ওই ধস বাদে দ্বিতীয় দিনশেষে বড় সংগ্রহ গড়ার স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। তবে গলের উইকেট যেমন ব্যাটিং-বান্ধব আচরণ করছে, তাতে তৃতীয় দিন এর ফায়দা তুলে নিতে চাইবে শ্রীলঙ্কাও।

এর আগের দিন টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন শান্ত ও মুশফিক। সেঞ্চুরি পূর্ণ করেন দুজনেই। ৩ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে দিন শেষ করে বাংলাদেশ। ১৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব‍্যাট করতে নামেন শান্ত। আর ১৮৬ বলে পাঁচ চারে ১০৫ রানে দিন শুরু করেন মুশফিক।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au