খেলা

সিপিএলে দল পেলেন সাকিব আল হাসান

  • 4:54 am - June 19, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

মেলবোর্ন ১৯ জুন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন সাকিব আল হাসান। ২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট নেওয়া সেই বোলিং ফিগার এখনও সিপিএলের ইতিহাসে সেরা।

দীর্ঘদিন সেটিই ছিল বাংলাদেশের কোনো ক্রিকেটারেরও সেরা বোলিং পারফরম্যান্স।
সেই সাকিব আবারও ফিরছেন সিপিএলে।

এবার খেলবেন অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে। সিপিএলের অফিসিয়াল পেইজে ঘোষণা করা হয়েছে তার অন্তর্ভুক্তির খবর।
পাশাপাশি, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এক দশক আগে সাকিবের সেই ঐতিহাসিক পারফরম্যান্সের কথাও। নিষিদ্ধ বোলিং অ্যাকশন শুধরে সাকিব মাঠে ফিরেছিলেন সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগ দিয়ে।

লাহোর কালান্দার্সের হয়ে খেলেন গুরুত্বপূর্ণ সময়গুলোতে, যদিও ফাইনালে ছিলেন না। তবে দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে তার অবদান ছিল চোখে পড়ার মতো।
জাতীয় দলে সাকিবের অধ্যায় এখন প্রায় শেষের পথে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন ওয়ানডে দলেও নেই তিনি।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au