খেলা

নিজ দেশে বীরোচিত সংবর্ধনা পেলো দক্ষিণ আফ্রিকা

  • 5:04 am - June 19, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার

মেলবোর্ন ১৯ জুন

জোহানেসবার্গ বিমানবন্দর যেন পরিণত হয়েছিল উল্লাসের মঞ্চে—২৭ বছর পর কোনো বড় আন্তর্জাতিক ট্রফি জিতে দেশে ফিরেছেন প্রোটিয়ারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঐতিহাসিক লর্ডস মাঠে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি নিয়ে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা ও তার দল।
এই জয়ে প্রোটিয়ারা কাটিয়ে উঠেছে ২৭ বছরের শিরোপা খরা—সর্বশেষ ১৯৯৮ সালে তারা জিতেছিল আইসিসি নকআউট ট্রফি (বর্তমান চ্যাম্পিয়নস ট্রফি)।

বিমানবন্দরে নামার পর বাভুমা ও কোচ শুকরি কনরাড জনতার সামনে তুলে ধরেন চ্যাম্পিয়নশিপ ট্রফি শিরোপা। এরপর একে একে খেলোয়াড়রা ফুলের তোড়া হাতে ভক্তদের সঙ্গে করমর্দন, আলিঙ্গন এবং অটোগ্রাফে ব্যস্ত হয়ে পড়েন।

ফাইনালে প্রথম ইনিংসে মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে ৭৪ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ওপেনার এইডেন মারক্রাম খেলেন ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

অন্যদিকে পেসার কাগিসো রাবাদা পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে ছিলেন বল হাতে দলীয় সাফল্যের অন্যতম নায়ক।

‘স্বপ্ন পূরণের মুহূর্ত’

বাভুমা-রাবাদাদের দেখে সমর্থকদের আবেগও ছিল চোখে পড়ার মতো। এয়ারপোর্টে উপস্থিত ৩৫ বছর বয়সী হিসাবরক্ষক ব্রায়ান গাবেলা বলেন, দুই দশকের বেশি সময় ধরে এই দলের ব্যর্থতা দেখে এসেছি। এবার তারা আমাদের জন্য গর্ব এনে দিয়েছে।

৩৭ বছর বয়সী রিসেপশনিস্ট ম্যান্ডি শাবালালা বলেন, আমি ছোটবেলা থেকেই প্রোটিয়াদের সাপোর্ট করি, কিন্তু এতদিন কোনো শিরোপা জিততে দেখিনি। এবার সেই দুঃখ ঘুচেছে। আমার ছেলে প্রিয় খেলোয়াড় রাবাদা—আজ সে তাকে সামনে থেকে দেখে খুবই উচ্ছ্বসিত।

সামনে জিম্বাবুয়ে সফর

চ্যাম্পিয়নশিপ জয় উদযাপনের পর দক্ষিণ আফ্রিকা এখন প্রস্তুতি নিচ্ছে জিম্বাবুয়ে সফরের জন্য। আগামী ২৮ জুন থেকে বুলাওয়েতে স্বাগতিকদের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অধিনায়ক থাকবেন টেম্বা বাভুমা, তবে বিশ্রামে থাকবেন রাবাদা ও মারক্রাম।

দলে যুক্ত হয়েছে পাঁচ নতুন মুখ, যাদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও লেসেগো সেনোকওয়ানে। ঘরোয়া চারদিনের টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স করে জায়গা পেয়েছেন তারা। প্রিটোরিয়াস করেছেন পাঁচ ম্যাচে তিনটি সেঞ্চুরি, আর সেনোকওয়ানে করেছেন ৫৫৯ রান।

এই সফরের পর জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারারেতে একটি সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে প্রোটিয়ারা।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au