খেলা

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ

  • 8:26 pm - June 19, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার

মেলবোর্ন ১৯ জুন

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬২ হাজারের বেশি দর্শকের সামনে ম্যাচের শেষ মুহূর্তে জয়ের সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ফেদেরিকো ভালভার্দের পেনাল্টি ঠেকিয়ে দেন আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনু।

ফলে গ্রুপ ‘এইচ’-এ পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন তরুণ গঞ্জালো গার্সিয়া, যিনি অসুস্থ এমবাপ্পের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন।

আল হিলালের হয়ে পেনাল্টি থেকে সমতায় ফেরান রুবেন নেভাস। আল হিলালের জন্যও এটি ছিল নতুন কোচ সিমোনে ইনজাগির প্রথম ম্যাচ।

অন্যদিকে ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘জি’-এর ম্যাচে মরক্কোর উইদাদ কাসাব্লাঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছে পেপ গার্দিওলার ম্যান সিটি।

শুরুতেই গোল করেন ফিল ফোডেন, পরে তার কর্নার থেকে দ্বিতীয় গোল করেন জেরেমি ডকু। গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও প্রায় ৩৮ হাজার দর্শকের সামনে স্বস্তির জয় পায় ইংলিশ চ্যাম্পিয়নরা।

তবে ম্যাচের শেষদিকে রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সিটির রিকো লুইসকে।

দিনের শেষ ম্যাচে জুভেন্টাস যেন একপ্রকার ঝড় বইয়ে দেয়। ওয়াশিংটনে সংযুক্ত আরব আমিরাতের আল আইনকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা।

ম্যাচের আগে হোয়াইট হাউসে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্লাবের জার্সি উপহার দেন জুভেন্টাসের প্রতিনিধি দল।

মাঠে আলো ছড়ান দুইজন ধারে খেলতে আসা তারকা—পিএসজি থেকে আসা কোলো মুয়ানি ও পোর্তোর ফার্নান্দেস দা কনসিকাও, দু’জনেই জোড়া গোল করেন। অপর গোলটি আসে কেনান ইয়িলদিজের পা থেকে।

এদিকে গ্রুপ ‘এইচ’-এ এগিয়ে গেল আরবি সালজবুর্গ, যারা মেক্সিকোর পাচুকাকে ২-১ গোলে হারিয়েছে সিনসিনাটিতে। তবে বজ্রঝড়ের কারণে ম্যাচটি ৯৭ মিনিটের বিরতির পর শেষ হয়।

পরবর্তী ম্যাচগুলোতে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি ও বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই, যাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au