খেলা

৩৩ বছরের ইতিহাস ভাঙ্গলো ফ্ল্যামেঙ্গো

  • 3:34 pm - June 21, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার

মেলবোর্ন ২১ জুন

ইউরোপ ও লাতিন ফুটবলের ভিন্ন মেজাজের লড়াই দেখার উপলক্ষ্য এনে দিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আগেরদিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী প্যারিসিয়ান সেইন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে বড় চমক দিয়েছিল লাতিন ফুটবলের (কোপা লিবার্তাদোরেস) বর্তমান চ্যাম্পিয়ন বোটাফোগো। তাদের পর আরও এক ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবার হারের তিক্ত স্বাদ দিয়েছে অন্যতম ইংলিশ জায়ান্ট চেলসিকে।

ব্রাজিলের সাওপাওলো’র কোনো ক্লাব ইউরোপীয় দেশের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল ৩৩ বছর আগে। ১৯৯২ ইন্টারকন্টিনেন্টাল কাপে (সাবেক ক্লাব বিশ্বকাপ) বার্সেলোনাকে ২-১ গোলে হারানোর পর আর ব্রাজিলিয়ান এই শহরের দল ইউরোপের কোনো প্রতিপক্ষকে হারাতে পারেনি। তাদের সেই দীর্ঘ জয়খরা কাটল চেলসির বিপক্ষে দাপুটে এক জয় দিয়ে। ফ্ল্যামেঙ্গো জিতল ৩-১ ব্যবধানে।

ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য শুরুতে লিড নিয়েছিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ১৩ মিনিটে পেদ্রো নেতোর করা সেই গোলের লিড নিয়ে প্রথমার্ধও শেষ করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের তিক্ত অভিজ্ঞতা নিতে হলো ব্রাজিলিয়ান ফুটবলের। একে একে গোল করেছেন ব্রুনো হেনরিক, দানিলো ও ওয়ালেস ইয়ান। ম্যাচজুড়ে সেলেসাও এই ক্লাবটি গ্যালারি থেকেও বড় সমর্থন পেয়েছে।

ম্যাচে ৫২ শতাংশ বল দখলে রেখে ফ্ল্যামেঙ্গো ১৩টি শট নেয়, যার ৯টিই ছিল গোলের লক্ষ্যে। অন্যদিকে প্রায় সমান পজেশন নিয়ে চেলসি ১১টি শট নিয়ে কেবল ৪টি লক্ষ্যে রাখতে পারে। এর সঙ্গে যোগ হয়েছিল নিকোলাস জ্যাকসনের লাল কার্ড। ফলে ৬৮ মিনিটের পর থেকে ইংলিশ ক্লাবটিকে ১০ জন নিয়েই খেলতে হয়েছে। ফ্ল্যামেঙ্গোর আয়ারটন লুকাসকে কড়া ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে মাঠ ছাড়তে হয় জ্যাকসনকে।

এই ম্যাচ শেষে ক্লাব বিশ্বকাপের ডি গ্রুপের শীর্ষে উঠেছে ২ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ফ্ল্যামেঙ্গো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। অর্থাৎ, আসরের নকআউট পর্বে প্রায় এক পা দিয়ে রাখল ব্রাজিলের ক্লাবটি।

নিজেদের শেষ ম্যাচে ফ্ল্যামেঙ্গো লস অ্যাঞ্জলসের মুখোমুখি হবে। আর চেলসি একদিন খেলবে ইএস তিউনিসের বিপক্ষে। যেখানে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের জয়ের বিকল্প নেই।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au