খেলা

ম্যাথিউজের বিদায় টেস্ট ড্র

  • 7:40 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

মেলবোর্ন ২২ জুন

শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী শেষ বলে কথা! লঙ্কানরা নিশ্চয়ই ম্যাচটি জিতে ‘জাতীয় নায়ক’-কে সুন্দরভাবে বিদায় দিতে চেয়েছিল। কিন্তু নিজের শেষটা রাঙাতে পারেননি ম্যাথিউস, পারেনি তার দলও।

শেষ পর্যন্ত ড্র ভাগ্য মেনে নিতে হয়েছে তাদের।
অথচ এই বাংলাদেশ কদিন আগেই টানা ৫ টি-টোয়েন্টি ম্যাচ হেরে এসেছে। এর আগে জিম্বাবুয়ের সঙ্গে দুই টেস্টের সিরিজে ১-১ ড্র। এর বাইরে বিসিবিতে সাম্প্রতিক অস্থিরতা, বোর্ড ও নেতৃত্বে পালাবদল মিলিয়ে টাইগারদের আত্মবিশ্বাস অনেক কম থাকারই কথা।
তবে গলের চিত্রটা হলো একেবারে অন্যরকম।
বারবার বৃষ্টি বাধা সত্ত্বেও ৫ দিনের সাড়ে ৩ দিনই নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ।

আর এর পেছনে মূল ভূমিকা পালন করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে জোড়া সেঞ্চুরিতে অসাধারণ এক রেকর্ড গড়ে বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন শান্ত।
বোলাররা আরেকটু ভালো করলে হয়তো ম্যাচটা জিতেই যেতো বাংলাদেশ। শেষ বেলায় স্বাগতিকদের বেশ চেপেও ধরেছিল তারা। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে শান্তবাহিনী। যদিও ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭২ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কানরা। একাই ৩ উইকেট নিয়ে ফর্মে ফিরেছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৩২তম ওভার পর্যন্ত খেলা হয়েছিল। বাকি ছিল আরও কয়েক ওভার। এরপর ড্র, যেটি বাংলাদেশের জন্য বহুল আকাঙ্ক্ষিত, জয়ের সমান। আরেকটি বিষয় হলো, গলে ২৬ টেস্ট পর ড্রয়ের দেখা মিললো। এতেই বোঝা যায়, এই ম্যাচ ড্র হওয়া একপ্রকার অস্বাভাবিক ফলাফল।

মুশফিকুর রহিম ৪৯ রানে রানআউট হওয়ার পরই শুরু হয় বৃষ্টি। লম্বা সময় খেলা বন্ধ থাকে। তবে দিনের ৫০ ওভার বাকি থাকতে আবার মাঠে নামে দুই দল। শান্ত তখনো ক্রিজে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে টেস্টে নিজের দ্বিতীয় শতক পূর্ণ করেন। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে দ্বিতীয়বারের মতো দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের লিড যখন প্রায় ৩০০-তে পৌঁছে, তখনই শান্ত ইনিংস ঘোষণা করেন।

জবাবে, শ্রীলঙ্কার দুই ওপেনার আত্মবিশ্বাসী সূচনা করলেও টি-ব্রেকের আগে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর অভিজ্ঞ চান্ডিমাল ও ম্যাথিউস রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা চালিয়ে যান। তবে বাংলাদেশের স্পিনাররা শ্রীলঙ্কান স্পিনারদের তুলনায় অনেক বেশি কার্যকর প্রমাণিত হন, আরেক দফা দু’টি উইকেট তুলে নেন তারা। তবে কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা (ডিডিএস) উইকেটে জমে গিয়ে নিশ্চিত করেন ম্যাচের ড্র।

প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করে বাংলাদেশ তোলে ৪৯৫ রান—শান্ত ও মুশফিকের সেঞ্চুরি এবং লিটনের ৯০ রানের সৌজন্যে। জবাবে, শ্রীলঙ্কাও ভালো গতিতে ব্যাট করে। নিশাঙ্কার ক্যারিয়ার সেরা ১৮৭, চান্দিমাল ও কামিন্দুর ফিফটি এবং অন্যদের ছোটখাটো অবদান মিলিয়ে তারা বাংলাদেশের স্কোরের কাছাকাছি পৌঁছে যায়।

সামান্য ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারো দ্রুত উইকেট হারায় বাংলাদেশ, আনামুল দ্বিতীয়বারের মতো ব্যর্থ। তবে শাদমান হক দারুণ ইতিবাচক ব্যাটিংয়ে তুলে নেন হাফসেঞ্চুরি। এরপর শান্ত ও মুশফিক ফের একবার জুটি গড়েন—প্রথম ইনিংসের ২৬৪ রানের জুটির পর এবারও দুর্দান্ত ব্যাটিং করেন। তাদের শতরানের জুটিই শ্রীলঙ্কার জয়ের আশা শেষ করে দেয়।

শেষ পর্যন্ত টেস্টটি ড্র হলেও শান্ত, মুশফিক ও নিশাঙ্কার ব্যাটিং, এবং বাংলাদেশের স্পিন আক্রমণ নজর কেড়েছে সবার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৯৫ ও ২৮৫/৬ ডি.
শ্রীলঙ্কা: ৪৮৫ ও ৭২/৪
ফলাফল: ম্যাচ ড্র
ম্যাচ সেরা: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au