বিনোদন

রাশমিকার ছবি চলাকালীন ভেঙে পড়ল সিনেমাহলের সিলিং

  • 6:43 pm - June 28, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা, ধানুশ, নাগার্জুনা অভিনীত ‘কুবের’ সিনেমা। গত বুধবার সিনেমাটি চলাকালীন সময়ে দর্শকদের ওপর হলের ছাদ ভেঙে পড়ে এবং এতে দুজন আহত হয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

সিয়াসাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ তেলেঙ্গানার মেহবুবাবাদে এশিয়ান মুকুন্ডা সিনেমা হলে দর্শকদের ওপর ছাদ ভেঙে পড়ে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন দর্শকরা।

দু’জন সামান্য আহত হয়েছেন এবং তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বড় ধরনের কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

মেহবুবাবাদ পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্থরা থিয়েটার পরিচালনার সাথে সমঝোতায় আসায় কোনও মামলা দায়ের করা হয়নি।

এদিকে এম ৯ নিউজ জানিয়েছে, দর্শকরা তাদের অবহেলার জন্য থিয়েটার ম্যানেজমেন্টের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।

বৃহস্পতিবার ঘটনাটির ভিডিও, ছবি সোশ্যালে ছড়িয়ে পড়ে। ভিডিওটি যারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, তাদের এই ঘটনা তেলুগু রাজ্যগুলোর সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলোর দুর্দশার উপর আলোকপাত করেছে।

এক্স (পূর্বে টুইটার) এ একজন লিখেছেন, একদিন ‘গুন্টুরের নাজ থিয়েটারের সিলিংও এভাবে পড়ে যাবে’ অন্য একজন লিখেছেন, ‘প্রযোজকরা একাধিক সাক্ষাত্কারে বলেছেন যে তাদের একক পর্দার যত্ন নিতে হবে .. এখন শুধু থিয়েটার নয় .. দর্শকরাই নিজেদের খেয়াল রেখেছেন।’

১২০ কোটি রুপি বাজেটের ‘কুবের’ পরিচালনা করেছেন শেখর কাম্মুলা।

এক সপ্তাহে সিনেমাটি ভারতে ৬৭ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ৮১ কোটি রুপি আয় করেছে বলে খবর।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au