বিনোদন

কাজলের চোখে এই প্রজন্মের সেরা অভিনেত্রী কে?

  • 6:44 pm - June 28, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার
নব্বই দশকের অন্যতম সেরা অভিনেত্রী কাজল, যিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট, সঙ্গে কাল্ট সিনেমাও। এখনও তার আবেদন ফুরোয় নি পর্দায়। সদ্যই মুক্তি পেয়েছে তার ন্তুন সিনেমা ‘মা’। সিনেমাটির প্রচারে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

এরমধ্যেই কাজলকে প্রশ্ন করা হয়, নতুন অভিনেত্রীদের মধ্যে তাঁর প্রতিচ্ছবি দেখেন কিনা! অস্বীকার করেন অভিনেত্রী। জানিয়ে দিলেন, কাজলের মতো কেউ নেই।

ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপচারিতায় অভিনেত্রী বলেন, আমি এটা বলতে পেরে খুশি যে, কেউ নেই। কিন্তু প্রত্যেক শিল্পীই তাঁর নিজস্ব জগৎ তৈরি করেছেন।

তাঁরা কারও পদাঙ্ক অনুসরণ করছেন না এবং কারও পদাঙ্ক অনুসরণ করা উচিত নয়। এ এক ভিন্ন জগৎ। এখনকার অভিনেতাদের কাছে অনেক বেশি তথ্য থাকে এবং তাঁরা তাঁদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেন। 

এখনকার এবং আগের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্যের জন্য আলিয়া ভাটের প্রশংসা করেন কাজল।

এসময় অভিনেত্রী বলেন, আমার মনে হয় আলিয়া নিজেকে অনেকাংশে প্রমাণ করেছেন। তারপর অনন্যা, জাহ্নবী, সারা ইত্যাদি।বলা দরকার, ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট। এরপর ২০১২ সালে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এর পরে তাঁর ‘হাইওয়ে’ এবং ‘টু স্টেটস’ চলচ্চিত্রগুলো দর্শকদের থেকে সমাদর পায়।

হাইওয়েতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল, যার পরে আলিয়া ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গালি বয়’ এবং ‘গাঙ্গুবাই’য়ের মতো চলচ্চিত্রের মাধ্যমে নিজেকে একজন শক্তিশালী অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au