বিনোদন

শেফালির মৃত্যুর কারণ জানা গেল, পুলিশ বলছে ‘তবু চলবে তদন্ত’

  • 8:53 pm - June 29, 2025
  • পঠিত হয়েছে:৪২ বার

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই অভিনেত্রীর। তবে মুম্বাই পুলিশ চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তদন্ত চালিয়ে যাবে, যদিও এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

শেফালির মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁর বাসায় পৌঁছায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর তাঁর মরদেহ বাসায় নিয়ে আসা হয় এবং স্বামী পরাগ সব আচার-অনুষ্ঠান পালন করেন।

এদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ষড়যন্ত্র বা হত্যার কোনো আলামত মেলেনি। ইতোমধ্যে অভিনেত্রীর স্বামীসহ বাড়ির ৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “চূড়ান্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত তদন্ত চলবে।”

শুক্রবার রাতে তাঁর মৃত্যুতে পুরো বলিউডে নেমে আসে শোকের ছায়া। শনিবার অনুষ্ঠিত হয় শেষকৃত্য। এ সময় সহকর্মী ও বন্ধুরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন— আরতি সিং, শেহনাজ গিল, মাহিরা শর্মা, পারাস ছাবরা, সম্ভবনা শেঠ, সুরভি চন্দনা, রেশমি দেশাই, মিকা সিং ও সুনিধি চৌহান। সবার চোখেই ছিল অশ্রু ও শ্রদ্ধা।

শেফালি ‘কাঁটা লাগা’ গানের ভিডিওতে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোকাহত তাঁর ভক্তরা ও বলিউডের সহকর্মীরা।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au