বিনোদন

টাকার জন্য নয়, মূল্যবোধের জন্য ভারতে এসেছি: আদনান সামি

  • 8:58 pm - June 29, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

প্রখ্যাত সংগীতশিল্পী আদনান সামি জানান, তিনি টাকার জন্য নয়, বরং মূল্যবোধ ও নীতির কারণে পাকিস্তান ছেড়ে ভারতে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা বলেন গায়ক, যেখানে তিনি নিজের নাগরিকত্ব পরিবর্তন নিয়ে বহু বছরের বিতর্কের উত্তর দেন।

২০০১ সালে ভারতে এসে সংগীতজগতে প্রতিষ্ঠা পান আদনান সামি। ‘লিফ্ট করে দে’, ‘কভি তো নজর মিলাও’, ‘তেরে বিনা’—এমন বহু জনপ্রিয় গান দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

তিনি বলেন, “যদি কেউ বলেন আমি টাকার জন্য ভারতে এসেছি, আমি বলি—ভারতে আসার সময় আমি কোটি কোটি টাকার সম্পদ ফেলে এসেছি। আমি চাইলে জার্মানি, ইংল্যান্ড, কানাডা বা আমেরিকার নাগরিক হতে পারতাম। কিন্তু আমি ভারতের নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

২০১৫ সালে ভারতীয় নাগরিকত্ব পেলেও, তা সহজ ছিল না বলেও জানান আদনান সামি। তবে পাকিস্তানিদের প্রতি কোনো রাগ বা বিদ্বেষ তার নেই বলেও উল্লেখ করেন তিনি।

এর আগেও তিনি একাধিকবার পাকিস্তান সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ এবং দেশের গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়ে সমালোচনা করেছিলেন। এর জেরে পাকিস্তানের একাংশ থেকে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

তবে এ সব নিয়েও গায়ক বলেছেন “আমার কোনো অনুশোচনা নেই। আমি যেখানে আছি, সেটাই আমার ঘর।”

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au