সর্বশেষ

সব প্রস্তাবে একমত হতে বললে আলোচনায় ডাকা হলো কেন: সালাহউদ্দিন

  • 1:32 am - June 30, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার

জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে শতভাগ একমত হতে বললে আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “যদি আমাদেরকে সকল প্রস্তাবে একমত হতে বলা হয়, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন?”

সালাহউদ্দিন বলেন, ‘‘জাতীয় ঐকমত্য পোষণ মানে হলো— যে সমস্ত বিষয়গুলোতে দলগুলো একমত হবে, সেগুলো একত্রিত করে ‘জুলাই সনদ’ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় সব বিষয়ে একমত হতে, তাহলে সেটা তো সঠিক প্রক্রিয়া নয়।”

আজকের বৈঠকে মূলত দুটি বিষয় ছিল— সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি গঠন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। বিএনপি নেতা জানান, নিয়োগ কমিটি প্রসঙ্গে আগের মতোই তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইন সংস্কারের পক্ষে মত দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনসহ অন্যান্য সংস্থার নিয়োগ প্রক্রিয়ায়ও গণতান্ত্রিক সংস্কার ও আইনি সংশোধনের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গড়ে তোলার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তিনি বলেন, “আমরা চাই রাষ্ট্রের নির্বাহী, বিচার ও আইন বিভাগে ভারসাম্য তৈরি হোক, যেন প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করতে পারে।”

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রসঙ্গে বিএনপির প্রস্তাব, উচ্চকক্ষে ১০০ সদস্য থাকবেন, যা হবে নিম্নকক্ষের (জাতীয় সংসদ) আসন ভিত্তিক। তবে এই উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে এখনও মতৈক্য হয়নি বলে জানান তিনি।
তিনি বলেন, “নানা রকম প্রস্তাব এসেছে— যেমন পপুলার ভোটে ৫০ শতাংশ, আর বাকিরা বিভিন্ন ক্যাটাগরির প্রতিনিধিত্ব থেকে আসবে। তবে এখনো কোনও গ্রহণযোগ্য প্রস্তাব চূড়ান্ত হয়নি।”

সবশেষে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা উচ্চকক্ষ গঠনের বিষয়ে একমত, কিন্তু কীভাবে নির্বাচন হবে, সেই প্রক্রিয়ায় যদি ভালো কোনো প্রস্তাব আসে, জনগণের স্বার্থে সেটা বিবেচনা করব।”

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au