বিনোদন

বিয়ের এক বছর পার, মাতৃত্বের জল্পনা নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

  • 9:21 pm - June 30, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

বলিউড অভিনেত্রী সোনাক্ষী ও অভিনেতা জাহির ইকবালের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। বছর ঘুরতেই না ঘুরতেই ফের আলোচনায় এলেন অভিনেত্রী। বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে মা হতে চলেছেন সোনাক্ষী। ভক্ত-অনুরাগীদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী।

সত্যি কি সোনাক্ষী সিনহা মা হতে চলেছেন? বিয়ের পর থেকেই এই প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী। ঘরোয়া পরিবেশে বিয়ে করেছিলেন তিনি। তাই এই প্রশ্ন আরও বেশি জোরালো হয়ে উঠেছে। সম্প্রতি এ দম্পতির বিয়ের এক বছর পূর্ণ হলো। আর তাতেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে অভিনেত্রীকে।

সোনাক্ষীর বলেন, তিনি বরাবরই হই-হুল্লোড়ের চেয়ে শান্তি বেশি পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়ে তার অতিরিক্ত হইচই পছন্দ নয়। তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এই উন্মত্ততা বন্ধ করার একটি রাস্তা আমি খুঁজে বের করেছি। পর্দার বাইরে আমি খুবই শান্তিপূর্ণ একটা জীবনযাপন করি। কাজের বাইরে আমি শুধু শান্তিতে থাকতে চাই।

ভিন্নধর্মে বিয়ে করার কারণেও সোনাক্ষীকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এসব নিয়ে অভিনেত্রী বলেন, আপনি যা-ই করুন, লোকে কিছু না কিছু বলবেই। আমি সাদা রঙের পোশাক পরলে, লোকে বলবে— ওটার রং কালো। আপনি যা-ই করবেন, তার বিরোধিতা ঠিক কেউ না কেউ করবে। তাই এই ছোট ছোট গুঞ্জনে পাত্তা দেওয়া যাবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তারা। বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তারা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বিবাহপরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরতে শুরু করেন দুজনই। কিন্তু জাহির ইকবালের সঙ্গে সাত বছরের সম্পর্কের পর বিয়ে করলে সোনাক্ষী নানান আলোচনা-সমালোচনা হয়। আর ভিন্নধর্মের ছেলে বলে প্রথমে সম্পর্ক মেনে নিতে চায়নি তার পরিবার। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জাহির কেউ-ই।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au