বাংলাদেশ

ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, শ্রমিক দল ও ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

  • 6:09 pm - July 02, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার

বাংলাদেশের উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে তার প্রথম স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের মধ্যে তিনজনকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

মামলার বাদী ও ভুক্তভোগী নারীর স্বামী জানান, তিনি ঢাকায় বাবুর্চির কাজ করেন এবং তার দুটি স্ত্রী রয়েছেন। ঘটনার দিন শনিবার রাতে দ্বিতীয় স্ত্রীর ডাকে তজুমদ্দিনে তার বাসায় গেলে কয়েকজন মিলে তাকে আটক করে মারধর করে এবং চার লাখ টাকা দাবি করে। পরে রোববার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে গেলে টাকা দিতে না পারায় তাকে বেদম মারধরের পর বাসা থেকে সরিয়ে নেয়া হয় এবং সেই সুযোগে তার প্রথম স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ভোলা জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক জানান, সোমবার রাতে থানায় মামলার পর পরই একজন নারী আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়, তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

অভিযোগের পর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। একইসঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তজুমদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল ও যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সজীবকে বহিষ্কার করেছে। যদিও ছাত্রদলের বিবৃতিতে সরাসরি ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করা হয়নি।

ভুক্তভোগী নারীর স্বামী দাবি করেছেন, অভিযুক্তরা বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনিও নিজেও বিএনপির কর্মী। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের নেতাদের নাম রয়েছে। এ নিয়ে তজুমদ্দিন থানা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু বলেন, দোষীদের কাউকে রক্ষা করবে না বিএনপি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর রোববার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকরা ওই দম্পতিকে আইনি সহায়তা নিতে পরামর্শ দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশ সহযোগিতা চাইলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায় এবং মামলা নেয়।
পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। পুলিশের কাছে রাজনৈতিক পরিচয়ের চেয়ে অপরাধই মুখ্য বিষয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au