বিনোদন

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

  • 7:29 pm - July 02, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

চলচ্চিত্র নির্মাণের জন্য এবার ৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র। এর মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে। প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ৭৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণকারী পাবেন ২০ লাখ টাকা।

মঙ্গলবার (১ জুলাই) রাতে সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জন্য এসব চলচ্চিত্রকে এ অনুদান দেওয়ার সিদ্ধান্ত দুটি পৃথক প্রজ্ঞাপনে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতিবছরের মত এবারও এ অনুদান দেওয়া হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ অনুদান দেওয়া হচ্ছে।

যেসব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান পাচ্ছে-

শিশুতোষ শাখায় জগন্ময় পালের প্রযোজনায় ‘রবিনহুডের আশ্চর্য অভিযান’, প্রামাণ্যচিত্র শাখায় লাবিব নামজুছ ছাকিবের প্রযোজনায় ‘মায়ের ডাক’, রাজনৈতিক ইতিহাস (আবহমান বাংলার সকল রাজনৈতিক অভ্যুত্থান, আন্দোলন ও বিপ্লব- যা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটপরিবর্তনের নিয়ামক) শাখায় মাহমুদুল ইসলামের ‘জুলাই’, সাংস্কৃতিক ইতিহাস (বাংলার ঐতিহ্য, মিথ ও ফোকলোর সংক্রান্ত) শাখায় হাসান আহম্মেদ সানির প্রযোজনায় ‘রুহের কাফেলা’ ও সাধারণ শাখায়- সিংখানু মারমার প্রযোজনায় ‘পরোটার স্বাদ’, সৈয়দ সালেহ আহমেদ সোবহানের প্রযোজনায় ‘খোঁয়ারি’, এম আলভী আহমেদের প্রযোজনায় ‘জীবন অপেরা’, গোলাম সোহরাব দোদুলের প্রযোজনায় ‘জলযুদ্ধ’, মুশফিকুর রহমানের প্রযোজনায় ‘কবির মুখ The Time Keeper’, আনুশেহ আনাদিলের প্রযোজনায় ‘কফিনের ডানা’, মোছা. সাহিবা মাহবুবের প্রযোজনায় ‘নওয়াব ফুজুন্নেসা’, সুজন মাহমুদের প্রযোজনায় ‘জুঁই’।

যেসব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান পাচ্ছে-

শিশুতোষ শাখায় মাহবুব আলমের প্রযোজনায় ‘মন্দ-ভালো’, প্রামাণ্যচিত্র শাখায় সাব্বিরের প্রযোজনায় ‘ফেলানী’, তাফজিরা রহমান সামিয়ার প্রযোজনায় ‘ঝুঁকির মাত্রা’ এবং জাহিদ হাসানের প্রযোজনায় ‘জীবনের গান’, রাজনৈতিক ইতিহাস শ্রী অভীক চন্দ্র তালুকদারের প্রযোজনায় ‘হু হ্যাজ মেইড আস ফ্লাই’, মোহাম্মদ সাইদুল আলম খানের ‘ভরা বাদর’ এবং সালমান নূরের ‘১২৩০’, সাংস্কৃতিক ইতিহাস শাখায় শুভাশিস সিনহার প্রযোজনায় ‘বৃন্দারাণীর আঙুল’ ও সাধারণ শাখায় সাদমান শাহরিয়ারের প্রযোজনায় ‘একটি সিনেমার জন্য’, মো. সাইদুল ইসলামের প্রযোজনায় ‘দাফন’, মোহাম্মদ ইফতেখার জাহান নয়নের প্রযোজনায় ‘সাতীর’, নোশিন নাওয়ারের প্রযোজনায় ‘মাংস কম’, সুমন আনোয়ারের প্রযোজনায় ‘গগন’, মোঃ আবিদ মল্লিকের প্রযোজনায় ‘অতিথি’, সালজার রহমানের প্রযোজনায় ‘বোবা’, সাদিয়া খালিদের প্রযোজনায় ‘অদ্বৈত’, মো. আরিফুর রহমানের প্রযোজনায় ‘আশার আলো’, মো. মনিরুজ্জামানের প্রযোজনায় ‘গর্জনপুরের বাঘা’।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au