সর্বশেষ

রাশিয়ায় গোপনে ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি উত্তর কোরিয়ার, দাবি ইউক্রেনের

  • 2:14 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার

রাশিয়ার হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে অংশ নিতে গোপনে প্রায় ৩০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং—এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা।

ইউক্রেনের দাবি, এর আগেও ২০২৪ সালের নভেম্বরে গোপনে অন্তত ১১ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় মোতায়েন করা হয়েছিল। ওই সময় ইউক্রেনের সেনাদের রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢোকার পর সেখানেই রাশিয়ার পক্ষে প্রতিরোধ গড়ে তুলেছিল কোরীয় সেনারা। এতে প্রায় ৪ হাজার কোরীয় সেনা হতাহত হন বলে পশ্চিমা গোয়েন্দাদের তথ্য।

সিএনএন হাতে পাওয়া ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, নতুন করে সেনারা আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়ায় পৌঁছাতে পারে। এরই মধ্যে উপগ্রহ চিত্রে রাশিয়ার ডুনাই বন্দরে রোপুচা ধরনের সেনাবাহী জাহাজ এবং উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে কার্গো বিমানের চলাচল ধরা পড়েছে—যা আগের মোতায়েনের সময়ও দেখা গিয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সেনাদের জন্য অস্ত্র ও সরঞ্জাম দিতে প্রস্তুত এবং তাদের রুশ বাহিনীর ইউনিটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সেনারা রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় সরাসরি যুদ্ধে অংশ নেবে।

গত ১৭ জুন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শইগু পিয়ংইয়ং সফরে কিম জং উনের সঙ্গে দেখা করেন। তখন ঘোষণা হয়েছিল, উত্তর কোরিয়া থেকে ১ হাজার মাইন অপসারণকারী এবং ৫ হাজার সামরিক নির্মাণকর্মী রাশিয়ায় পাঠানো হবে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এই মোতায়েন জুলাই কিংবা আগস্টে শুরু হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ৩০ হাজার সেনা কিছুটা বেশি মনে হলেও উত্তর কোরিয়ার পক্ষে তা সম্ভব। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো জেনি টাউন বলেন, ‘‘১০–২০ হাজার সেনা বেশি বাস্তবসম্মত হতে পারে। তাদের ধাপে ধাপে পাঠানো হতে পারে।’’ গুঞ্জন রয়েছে, এরই মধ্যে রুশ জেনারেলরা উত্তর কোরিয়ায় গিয়ে এই সেনাদের প্রশিক্ষণও দিয়েছেন।

রুশ প্রশিক্ষকেরা জানিয়েছেন, ২৩–২৭ বছরের মধ্যে থাকা এই সেনারা শারীরিকভাবে সক্ষম এবং রুশ বাহিনীর মতোই কার্যকর। একটি ভিডিওতেও দেখা গেছে, উত্তর কোরীয় সেনারা ড্রোন প্রতিরোধের জন্য শটগান চালানো শিখছে এবং রুশ সেনাদের সঙ্গে একসঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, ‘‘এত বিপুলসংখ্যক এলিট সেনা পাঠিয়ে কিম জং উন নিজের সরকারকেই ঝুঁকিতে ফেলছেন। এটি রাশিয়ার রিজার্ভ ফোর্সের সংকটও স্পষ্ট করছে।’’

এদিকে ইউক্রেনের সামরিক প্রধান জানিয়েছেন, পোকরভস্ক শহরের কাছে অন্তত ১ লাখ ১০ হাজার রুশ সেনা জড়ো হয়েছে, যা বড় ধরনের হামলার ইঙ্গিত দিচ্ছে।

সিএনএন জানিয়েছে, ২০২৪ সালে উত্তর কোরিয়া রাশিয়াকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৯০ লাখ গোলাবারুদ দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে এমন সহায়তা রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার ‘রক্তঋণ’ তৈরি করছে, যা ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা আদায়ে ব্যবহার হতে পারে।

সব মিলিয়ে বিষয়টিকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সামরিক ও কূটনৈতিক সহযোগিতার অংশ হিসেবেই দেখা হচ্ছে, যেখানে উত্তর কোরিয়া যুদ্ধক্ষেত্রে রক্ত দিয়ে হলেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করতে চাইছে।

অথ্যসুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au