প্রবাস দর্পন

প্রবাসী বাংলাদেশিরা বছরে ২টি মোবাইলে শুল্ক ছাড় পাবেন

  • 5:34 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

মেলবোর্ন, ০৩ জুলাই— প্রবাসী বাংলাদেশিদের বাড়তি সুবিধা দিয়ে ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রবাসীদের জন্য শুল্ক ছাড়ের পরিধি বাড়ানো হয়েছে। এখন থেকে প্রবাসীরা বছরে দুইটি নতুন মোবাইল ফোন শুল্ক-কর ছাড়াই আনতে পারবেন।

বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর বলছে, অংশীজন ও মাঠপর্যায়ের দপ্তরের মতামতের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে। এনবিআর মনে করে, এতে ব্যাগেজ রুলস আরও যাত্রীবান্ধব হবে এবং প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

কী আছে নতুন সুবিধায়?

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডধারী প্রবাসী, যারা বিদেশে ন্যূনতম ছয় মাস অবস্থান করেছেন তারা এখন বছরে দুইটি মোবাইল ফোন আনতে পারবেন সম্পূর্ণ শুল্কমুক্তভাবে।

সাধারণ যাত্রীরাও বছরে একবার একটি নতুন মোবাইল আনতে পারবেন শুল্ক ছাড়া।

কোনো যাত্রী বছরে একবার, এক বা একাধিক ভ্রমণের মাধ্যমে, সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার বা ২০০ গ্রাম রৌপ্যের অলংকার আনতে পারবেন শুল্ক-কর ছাড়াই।

বছরে একবার ১০ তোলা (প্রায় ১১৬ গ্রাম) ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন পাঁচ হাজার টাকা শুল্ক পরিশোধ করে।

দেশে আসা যাত্রীরা কাস্টমস এলাকা ত্যাগ করার আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা দিতে বাধ্য থাকবেন। অপব্যবহার রোধে এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে।

এনবিআরের মতে, এই উদ্যোগ শুধু প্রবাসীদের সুবিধা দেওয়ার জন্য নয়, বরং ব্যাগেজ রুলসের আধুনিকায়ন ও অপব্যবহার রোধের অংশ হিসেবেও নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি সরকার ঘোষিত প্রবাসীবান্ধব নীতিরই প্রতিফলন।

এই পরিবর্তন ছাড়া ব্যাগেজ রুলসে অন্যান্য বিদ্যমান সুবিধা অপরিবর্তিত রয়েছে।

এই শাখার আরও খবর

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ১৩ জুলাই- সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা…

ভারতের অবকাঠামো খাতে অস্ট্রেলিয়ানসুপারের আরও ৫০ কোটি ডলার বিনিয়োগ, শুরু হয়েছে বিতর্ক

মেলবোর্ন, ১১ জুলাই : অস্ট্রেলিয়ার বৃহত্তম সুপারঅ্যানুয়েশন (অবসর সঞ্চয়) তহবিল AustralianSuper ভারতের National Investment and Infrastructure Fund (NIIF)-এ অতিরিক্ত ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা…

অস্ট্রেলিয়ায় জগন্নাথ হল অ্যালামনাই পুনর্মিলনী ১৮ জুলাই

মেলবোর্ন, ৪ জুলাই- অস্ট্রেলিয়ায় বসবাসরত জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আগামী ১৮ জুলাই ২০২৬ তারিখে বহুল প্রতীক্ষিত জেএইচএএএ রিইউনিয়ন ২০২৬(JHAAA…

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮ উপাচার্য

মেলবোর্ন, ২৪ জুন- অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত Australia Awards South Asia and Mongolia কর্মসূচির আওতায় বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জ্যেষ্ঠ প্রশাসকদের একটি উচ্চপর্যায়ের…

সিডনিতে ‘দর্পণ’-এর রক্তদান কর্মসূচি, অংশ নিলেন ১৬ জন দাতা

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির প্যারামাট্টায় বাংলাদেশি সামাজিক সংগঠন ‘দর্পণ’-এর উদ্যোগে একটি সফল রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সদস্যসহ স্থানীয় কমিউনিটির স্বেচ্ছাসেবীরা অংশ নেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au