বিনোদন

ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন সারা আলি খান?

  • 3:35 am - July 05, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
মাস কয়েক আগে রাজনীতিবিদ অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সারা আলি খানের। এর পর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে জুটি হবার পর আদিত্য রায় কাপুরের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন উঠেছিল। সিনেমাটির প্রচারে তাদের রসায়ন দেখে এমনটাই মনে হয়েছে নেটিজেনদের। এক দিকে আদিত্য, অন্য দিকে অর্জুন— কাকে শেষ পর্যন্ত মন দিয়েছেন সারা? এমন প্রশ্নই উঠছে এখন।

এরমধ্যেই ছড়িয়ে পড়ল ডেটিং অ্যাপে নাকি সঙ্গী খুঁজছেন বলিউডের এই অভিনেত্রী।সম্পর্কের ক্ষেত্রে ঠিক কেমন মানুষ পছন্দ সারার, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলি খান জানান, সঙ্গীকে সবার আগে সম্পর্ককে জনসমক্ষে স্বীকৃতি দিতে হবে। কিন্তু এমন সচরাচর ঘটে না বলে মনে করেন সারা।

অভিনেত্রী বললেন, ‘পুরুষেরাই সব সময় রেস্তোরাঁর বিল দেবেন, এমনটা আমি মানি না।

শেয়ার করে নেওয়া উচিত। আমি কোথায় যাচ্ছি, কী করছি, সে সব জানতে চাইলেও আমার কোনও অসুবিধা নেই। তবে মোবাইলে যদি ‘ট্র্যাকার’ লাগিয়ে আমাকে অনুসরণ করা হয় অথবা আমাকে যদি কথায় কথায় প্রমাণ দিতে হয়, তা হলে সেটা সমস্যা।’ 

তাহলে এমন সঙ্গী কি ডেটিং অ্যাপ খুঁজছেন সারা, এমন প্রশ্নে অভিনেত্রী জানান, তিনি কখনোই ডেটিং অ্যাপ ব্যবহার করেননি।

সারা বলেন, ‘আমি কখনও ডেটিং অ্যাপ ব্যবহার করিনি। অনেকেই এই অ্যাপ ব্যবহার করে, তা নিয়ে আমার কোনও অসুবিধাও নেই। কিন্তু আমার মনে হয়, একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরেই তাঁকে বোঝা যায়। সব কিছুই আজকাল ডিজিটাল হয়ে গেছে ঠিকই। তাই বলে সঙ্গীকেও যদি সেই ডিজিটাল মাধ্যমেই খুঁজতে হয়, সেটা আমার খুব একটা ভালো লাগবে না।
প্রসঙ্গত, আজ শুক্রবার মুক্তি পেয়েছে ‘মেট্রো ইন দিনো’। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন আ মেট্রো’ সিনেমার সিক্যুয়েল। অনুরাগ বসু পরিচালিত এ ছবিতে আদিত্য ও সারা ছাড়া আরো অভিনয় করেছেন অনুপম খের , নীনা গুপ্ত, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী আলী, ফজল এবং ফাতিমা সানা শেখ প্রমুখ।

 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au