বিনোদন

আমাকে পাকিস্তানি বলে দিব্যি চালিয়ে দেওয়া যাবে

  • 5:17 am - July 05, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার

এক সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান ছিল একেবারে স্বাভাবিক ঘটনা। বলিউড সিনেমা ও তারকাদের প্রতি পাকিস্তানের দর্শকদের আগ্রহ ছিল দারুণ। শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুরের মতো তারকারা ছিলেন সেখানকার ঘরোয়া আলোচনার নিয়মিত অংশ।

তবে পেহেলগামের হামলার পর দুই দেশের সামগ্রিক সম্পর্ক এখন বেশ তলানিতে। এর প্রভাব পড়েছে বিনোদন জগতেও। ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের ওপর নানান নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আর দুই দেশের মধ্যে শোবিজের সহযোগিতার জায়গাটিও হয়ে উঠেছে প্রায় অবরুদ্ধ।

এই প্রেক্ষাপটে কারিনা কাপুরের এক পুরনো মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে মজার ছলে তিনি বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুতেই একজন পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম, তাই কেউ যদি আমাকে পাকিস্তানি ভাবে, তাহলেও দিব্যি চালিয়ে দেওয়া যাবে!’

উল্লেখ্য, বলিউডে নিজের প্রথম সিনেমা ‘রিফিউজি’তেই একজন পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেন কারিনা। পরে ‘কুরবান ’ছবিতেও এক প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে তাকে দেখা গেছে।

২০১২ সালে পাকিস্তানের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কারিনা জানিয়েছিলেন, তার স্বামী সাইফ আলি খানের বেশ কয়েকজন আত্মীয় এখনও পাকিস্তানে থাকেন। তারা প্রায়ই ফোন করে তাকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান।

কারিনা আরও জানান, সময়-সুযোগ হলে তিনি অবশ্যই পাকিস্তানে যেতে চান। এমনকি এক দশক আগেই তিনি সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। মূলত পাকিস্তানের শিশুদের শিক্ষার গুরুত্ব বোঝাতে এবং তাদের উৎসাহ দিতে তিনি সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।

এই মন্তব্যগুলো আজকের রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—অনেকেই একে দেখছেন বলিউড তারকাদের উন্মুক্ত দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে, আবার কেউ কেউ এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au