বিনোদন

১৫ হাজার কোটির সম্পত্তি হারাচ্ছেন সাইফ আলি খান

  • 4:56 am - July 06, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার

চলতি বছর নানা দিক থেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বছরের শুরুতেই নিজের বাড়িতে হামলার শিকার হওয়ার পর এবার আরও বড় ধাক্কা এল আইনি লড়াইয়ে। প্রায় ১৫ হাজার কোটি টাকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হারাতে চলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশ হাইকোর্ট সাইফ আলি খানের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। এই আবেদনের মাধ্যমে তিনি পতৌদি পরিবারের সম্পত্তিকে ‘শত্রু সম্পত্তি’ হিসেবে ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছিলেন।

ঘটনার সূত্রপাত ২০১৪ সালে, যখন মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে যে, ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি ‘এনেমি প্রোপার্টি অ্যাক্ট, ১৯৬৮’-এর আওতায় শত্রু সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। এর কারণ হিসেবে বলা হয়, নবাবের বড় মেয়ে আবিদা সুলতান ১৯৫০ সালে পাকাপাকি ভাবে পাকিস্তানে চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে ২০১৫ সালে সাইফ আলি খান হাইকোর্টে আবেদন করেন। বেশ কিছু বছর ধরে মামলায় স্থগিতাদেশ থাকলেও, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর আদালত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। অবশেষে ২০২৫ সালের জুলাই মাসে বিচারপতিরা সাইফের আবেদন পুরোপুরি খারিজ করে দেন।

ভারত সরকার ১৯৬৮ সালে ‘এনেমি প্রোপার্টি অ্যাক্ট’ চালু করে, যার আওতায় ভারত-পাকিস্তান বা ভারত-চীন যুদ্ধের সময় শত্রু রাষ্ট্রে পাড়ি দেওয়া বা সেখানকার নাগরিক হয়ে যাওয়া ব্যক্তিদের ভারতে থাকা সম্পত্তিকে ‘শত্রু সম্পত্তি’ হিসেবে গণ্য করা হয় এবং তা সরকার অধিগ্রহণ করে।

ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের মেয়ে আবিদা সুলতান পাকিস্তানে চলে যাওয়ায়, সরকার তাদের উত্তরাধিকারী সম্পত্তিকেও এই আইনের আওতায় আনতে চায়। যদিও হামিদুল্লাহ খানের অন্য কন্যা, সাজিদা সুলতান ভারতের নাগরিক ছিলেন এবং সাইফ আলি খানের দাদী ছিলেন। সাজিদার উত্তরসূরি হিসেবে সাইফ ওই সম্পত্তির মালিকানা দাবি করেন।

২০১৯ সালে আদালত সাজিদাকে বৈধ উত্তরাধিকারী ঘোষণা করলেও, আবিদার পাকিস্তান যাওয়ার বিষয়টি সামনে এনে সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে দাবি করে সরকার।

বর্তমানে আদালতের রায়ের ফলে পতৌদি পরিবারের বিপুল এই সম্পত্তি সরকারের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাইফ আলি খানের আইনি লড়াই এখানেই শেষ, নাকি তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন— তা এখনো জানা যায়নি।

 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au