বিনোদন

আতশবাজি নিয়ে কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা

  • 4:56 am - July 07, 2025
  • পঠিত হয়েছে:২৪২ বার

তারকারা যখন যা করেন তা নিয়ে যে আলোচনা-সামালোচনা হবে, এই কথা সবারই জানা। প্রিয়াঙ্কা চোপড়ার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি এই বলিউড ডিভা নেটিজেনদের বাক্যবাণে জর্জরিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করা নিয়ে।

সংবাদ প্রতিদিনসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ৪ জুলাই আমেরিকার [যুক্তরাষ্ট্র] স্বাধীনতা দিবস উপলক্ষে স্বামী নিক জোনাসের সঙ্গে উদযাপনে মেতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। ইনস্টা স্টোরিতে সেলিব্রেশনের একাধিক মুহূর্ত শেয়ারও করেছেন এই বলিউড অভিনেত্রী।

সেখানেই দেখা গেছে, বহু মানুষের ভিড়ে নিক জোনাসের হাত ধরে মার্কিন মুলুকের স্বাধীনতা দিবস উদযাপনে মাতোয়ারা তিনি। একের পর এক আতশবাজি ফাটছে। সেই ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। সেই ভিডিও শেয়ার করে দেশি গার্লখ্যাত অভিনেত্রী লিখেছেন, ‘৪ জুলাইয়ের শুভেচ্ছা সকলকে।’ প্রিয়াঙ্কার এমন উদযাপনের ঝলক দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছেন ভারতীয় নেটিজেনদের একাংশ।

তাদের কথায়, ‘দিওয়ালির সময়ে ভারতীয়দের আতশবাজি পোড়াতে নিষেধ করে এবার নিজেই আমেরিকার স্বাধীনতা দিবসে আতশবাজি পোড়াচ্ছেন!’ কেউ কেউ আবার সাবেক এই বিশ্বসুন্দরীকে ‘হিপোক্রিট’ বলেও কটাক্ষ করেছেন। নেটিজেনদের একাংশ আবার আতশবাজি পোড়ানোর ভিডিও দেখে প্রিয়াঙ্কাকে বায়ুদূষণের কথাও মনে করিয়ে দিয়েছেন। তাদের প্রশ্ন, ‘আর দিদি এবার বায়ুদূষণ নিয়ে আপনার লেকচার কোথায় গেল?’

উল্লেখ্য, ২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া এক ভিডিও বার্তায় সকলকে আতশবাজি না পোড়ানোর আর্জি জানিয়েছিলেন। সে সময়ে অভিনেত্রী বলেছিলেন, ‘আমার হাঁপানি রয়েছে। দয়া করে আমার শ্বাসরোধ করবেন না। তাই দিওয়ালিতে বাজি পোড়ানো থেকে বিরত থাকুন।’

শুধু তাই নয়, ওই ভিডিওতে প্রিয়াঙ্কা আর্জি জানিয়েছিলেন যে, এবার থেকে দীপাবলি শুধু আলোর উৎসব হোক। এখানেই শেষ নয়, তার পরের বছর ২০১৯ সালে দিওয়ালির পর পর দিল্লিতে শুটিং করতে গিয়ে সেখানকার বায়ুদূষণ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘ভাগ্যিস আমাদের কাছে এয়ার পিউরিফায়ার আর মাস্ক রয়েছে। এখানে শুটিং করাই এত কঠিন, মানুষজন যে কীভাবে বাস করেন দিল্লিতে কে জানে?’

পেছনের দিনগুলোর এসব কথা স্মরণ করিয়ে দিয়ে এবার প্রিয়াঙ্কাকে নিয়ে ট্রল শুরু করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। আমেরিকার স্বাধীনতা দিবসে বাজি পোড়ানোয় বিষয়টি এতটা নেতিবাচক প্রভাব ফেলবে তা হয়তো প্রিয়াঙ্কা নিজেও বুঝতে পারেননি। যে কারণে নেটিজেনদের নানা রকম মন্তব্যের পরও এখনও মুখে কুলুপ এঁটে আছেন প্রথম সারির এই বলিউড অভিনেত্রী।

প্রসঙ্গত, বিয়ের পর থেকে মার্কিন মুলুকের বাসিন্দা হয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। চুটিয়ে কাজ করছেন পশ্চিমী সিনে দুনিয়ায়। তবে লস অ্যাঞ্জলেসে থাকলেও এখনও দেশীয় রীতি পালন করে চলেছেন। বলিউড সিনেমায় কাজ করার বিষয়েও আগের মতোই সমান আগ্রহী তিনি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au