বিনোদন

জন্মদিনের আগে কেন ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট সরালেন রণবীর!

  • 5:14 am - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার

বলিউড অভিনেতা রণবীর সিং। সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এ অভিনেতার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। কিন্তু, রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে অবাক অনুসারী ও ভক্তরা। কারণ, হুট করেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট মুছে ফেলেছেন এ বলিউড অভিনেতা। এমনকি নিজের প্রোফাইলের ছবি সরিয়ে কালো করে রেখেছেন তিনি।

নিজের জন্মদিনের ঠিক আগের দিন কেন রণবীর এমন করলেন তা নিয়ে গুঞ্জনের শেষ নেই। ভক্ত ও অনুসারীদের অনুমান, আসন্ন কোনো কাজের জন্য এটা করেছেন রণবীর।

আজ ৬ জুলাই ৪০ বছরে পা রাখলেন এ অভিনেতা।

শনিবার হঠাৎই রণবীরের ইনস্টাগ্রামে চোখ রাখতেই তার ভক্তরা দেখলেন, অভিনেতার ইনস্টাগ্রামে কোনো পোস্ট নেই। এতবছর ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের যাবতীয় যা ছবি পোস্ট করেছিলেন রণবীর তা এক নিমেষে মুছে দিয়েছেন। তবে তার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখতে দেখা গেল একটি মোশন ভিডিও। সেখানে লেখা আছে ১২:১২, সঙ্গে দুটি তলোয়ার। এখান থেকেই শুরু বিভিন্ন জল্পনা।

সবারই মনেই প্রশ্ন জাগছে হঠাৎই এমন এক সিদ্ধান্ত কেন নিলেন অভিনেতা রণবীর? তাহলে কি আরও নতুন কোনও চমক দেবেন এরপর তিনি তার ভক্তদের। এ কি তারই প্রস্তুতি।

অনেকের মনে আবার প্রশ্ন জেগেছে রণবীর কি নতুন কোনো সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী প্রচার করছেন বা নতুন কোনো ছবির জন্য শর্ত মেনে সমস্ত পোস্ট ডিলিট করেছেন? আবার কেউ কেউ প্রশ্ন করছেন ৪০ এর দোরগোড়ায় এসে কি সোশাল মিডিয়াকে চিরতরে বিদায় জানাচ্ছেন রণবীর? তবে এতগুলো প্রশ্ন সবার মনে ঘুরপাক খেলেও এর কোনো উত্তর মেলেনি।

এদিকে, বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ‘ধুরন্ধর’-এর নির্মাতারা তার জন্মদিনে প্রথম লুক প্রকাশ্যে আনার পরিকল্পনা করছেন। এটা ভক্তদের জন্য একটা বড় চমক হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, রণবীরের মাধ্যমে জানানোর চেষ্টা করছেন যে বিশেষ কিছু আসছে, একটা সিনেমাটিক ট্রিট হবে তার দর্শকদের জন্য। রণবীরের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ছবিটির পরিচালক আদিত্য ধর এ পরিকল্পনা করেছেন।

কিছুদিন আগে ‘ধুরন্ধর’ ছবিটির ঘোষণা করা হয়েছিল, যেখানে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত ও অক্ষয় খান্না। তবে, এখনও পর্যন্ত ছবির নায়িকা সম্পর্কে কোনও আপডেট পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au