বিনোদন

গরুর মাংস খাওয়া নিয়ে ফের কটাক্ষের মুখে রণবীর

  • 5:14 pm - July 07, 2025
  • পঠিত হয়েছে:২০২ বার

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর এবার রামের ভূমিকায় অভিনয় করছেন। এ খবর সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের তোপের মুখে অভিনেতা। গরু মাংস খেয়ে রাম সাজছেন তিনি। কিন্তু রণবীর কাপুরকে রাম হিসেবে মেনে নিতে রাজি নন দর্শকদের একাংশ। এ নিয়ে একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তার দিকে।

অভিনেতাকে নিয়ে সমালোচিত সিনেমাপ্রেমী দর্শকদের একাংশ বলছেন— গরুর মাংস খাদক এবার রামের চরিত্রে অভিনয় করবে। কিন্তু এমন পরিস্থিতিতে অভিনেতার পাশে দাঁড়ালেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা। তিনি বলেন, কে কী খাচ্ছে, এখন সেটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে রণবীর গরুর মাংস খাওয়ার কথা বলেছিলেন। তারপর থেকেই কটাক্ষের মুখে অভিনেতা। সামাজিক মাধ্যমের একটি পোস্টে রণবীর ও সাই পল্লবীর ছবি শেয়ার করে নিয়ে তিনি লিখেছেন— গরু মাংস খাদক ভগবান রামের চরিত্রে অভিনয় করছে। বলিউডের যে কী হয়েছে?

সেই পোস্ট সামাজিক মাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করে সংগীতশিল্পী চিন্ময়ী শ্রীপদা লিখেছেন— ঈশ্বরের নাম করে কোনো বাবাজি ধর্ষক হতে পারে।

আবার ২০১১ সালের এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছিলেন, আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবার তো সেখান থেকেই এসেছে। পাঁঠার মাংস, পায়া এবং  গরুর মাংসের ভক্ত আমি। তিনি বলেন, হ্যাঁ, আমি গরু মাংস খেতে ভালোবাসি।

সেই মন্তব্যের পর আজও তাকে ধাওয়া করে বেড়াচ্ছে নেটিজেনদের একাংশ। এমনকি কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, রামের চরিত্রে অভিনয়ের আগে তিনি নিরামিষ খাবার খাচ্ছিলেন। কিন্তু তাতেও সমালোচনা থামেনি।

উল্লেখ্য, এ সিনেমায় রণবী কাপুরের বিপরীতে সীতার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাই পল্লবীকে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে, রাবণের ভূমিকায় যশ।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au