বিনোদন

২০ বছরের ছোট নায়িকার সঙ্গে পর্দায় রণবীর, কে এই সারা

  • 4:37 am - July 09, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার

দুদিন আগে ছিল বলিউড অভিনেতা রণবীর সিংয়ের জন্মদিন। ওই দিনেই প্রকাশ পায় তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ফার্স্টলুক। অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করছেন নির্মাতা আদিত্য ধর। সিনেমাটিতে রণবীরের সঙ্গে কাজ করবেন সারা অর্জুন।

বলিউডে সারা নাম আসলেই প্রথমে মনে ভেসে উঠে সারা আলী খানের কথা। এরপর আসে সারা টেন্ডুলকারে কথা। সেই জায়গায় কে এই সারা অর্জুন, তা নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের অন্ত নেই।

কম বয়সি অভিনেত্রীদের নিয়ে কাজ করায় বিভিন্নবার কটাক্ষের শিকার হয়েছেন বলিউডের বহু অভিনেতা। এ তালিকা থেকে বাদ যায়নি সালমান খানও। ৩১ বছরের ছোট অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হয়েছিলেন তিনি। আর ‘সিতারে জমিন পর’ সিনেমাতে ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে কটাক্ষের শিকার হন আমির খান। এবার সেই তালিকায় যোগ হলো রণবীরের নাম। ২০ বছরের ছোট সারার সঙ্গে পর্দায় প্রেমে মাতবেন তিনি।

গত রোববার ৪০-এ পা রাখেন রণবীর। আর তার নতুন সিনেমার নায়িকা সারা অর্জুনের বয়স মাত্র ২০ বছর। এ জুটি দেখেই নিন্দুকেরা বলছেন, ‘রণবীরও এবার হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন।’ কিন্তু কে এই সারা অর্জুন?

দক্ষিণী চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন। হিন্দি সিনেমাতেও কাজ করেছেন সারা। এছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের মেয়ে। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো সিনেমাতে অভিনয় করেছেন সারা। সিনেমাতে অভিনয় করার আগে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে।

২০১১ সালে তামিল সিনেমা ‘দেইভা থিরুমঙ্গলম’ থেকে অভিনয়ের সফর শুরু সারার। মাত্র ছয় বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই হিন্দি সিনেমা ‘৪০৪’-এ অভিনয় করেছিলেন এ দক্ষিণী অভিনেত্রী। ২০১৩ সালে ‘এক থি ডায়েন’ সিনেমাতে ইমরান হাশমির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সারা। এরপরে সালমানের ‘জয় হো’ সিনেমাতেও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

‘পোনইন সেলভান’ সিনেমাতে ঐশ্বরিয়া রাই‘য়ের কিশোরী বেলার অভিনয় করেছিলেন সারা। এবার ‘ধুরন্ধর’ সিনেমাতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সারাকে। তবে তার চরিত্রটি ঠিক কেমন ও কতটা গুরুত্বপূর্ণ তা এখনও জানা যায়নি।

সিনেমাতে রণবীর সিং ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপাল। সিনেমাটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au